বিবাহবিচ্ছেদ হলেও সব সময় স্বামী-স্ত্রীর সম্পর্ক নষ্ট হয়ে যায় না- ‘দহাড়’ ভারতীয় অভিনেতা গুলশান দেবাইয়ারের ক্ষেত্রে সেটাই প্রমাণিত হল। গুলশানের জীবনে যা ঘটলো তা অভিনেতার জীবনে সবচেয়ে নাটকীয় ঘটনাই চলা চলে। অর্থাৎ বিচ্ছেদের পর আবারও প্রাক্তন স্ত্রী অভিনেত্রী কাল্লিরোই টিজিয়াফেতার সঙ্গে প্রেম করছেন এই অভিনেতা। আনন্দবাজারসহ একাধিক ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, আট বছরের দাম্পত্য জীবনের পর ২০২০ সালে স্ত্রী কাল্লিরোই টিজিয়াফেতার সঙ্গে বিচ্ছেদ হয় গুলশানের। সম্পর্ক ভেঙে গেলেও বন্ধুত্ব বজায় রেখেছিলেন দুজন। বিচ্ছেদের প্রায় পাঁচ বছর পর, ২০২৪ সালে তারা আবার কাছাকাছি আসতে শুরু করেন এবং ধীরে ধীরে সেই সম্পর্ক নতুন করে প্রেমে রূপ নেয়। দাম্পত্য ভাঙনের প্রসঙ্গে গুলশান এক সাক্ষাৎকারে বলেন, ‘একটি কারণে কোনও সম্পর্ক ভাঙে না, এর পেছনে থাকে অনেক জটিলতা। সেই সময় আমি নিজের...
Developed by BDITHOST