সকাল থেকেই ঢাকায় গুড়িগুড়ি বৃষ্টি হচ্ছে। মাঝে মাঝে হালকা বাতাসও বইছে। এমন আবহাওয়ার মধ্যেই আজ ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার (২৮ আগস্ট) সন্ধ্যা ৬টা পর্যন্ত দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এমন তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এতে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণও হতে পারে। অর্থাৎ ঢাকায় শুক্রবার সকাল থেকে আকাশ মেঘলা থাকার পাশাপাশি দিনের বিভিন্ন সময়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে অস্থায়ীভাবে দমকা হাওয়াও হতে পারে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৬৮ শতাংশ।...
Developed by BDITHOST