নবম পে স্কেলে সরকারি চাকরিজীবীদের ঈদ বোনাস দ্বিগুণ করার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ ফরেস্টার্স অ্যাসোসিয়েশন (বিএফএ)। এছাড়া সংগঠনটি সর্বনিম্ন বেতন ৩৫ হাজার এবং সর্বোচ্চ বেতন ১ লাখ ৪০ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছে। বুধবার (২৮ অক্টোবর) জাতীয় বেতন কমিশনের সঙ্গে মতবিনিময় সভায় এ প্রস্তাবনা তুলে ধরে বিএফএ। সংগঠনটি সব গ্রেডের চাকরিজীবীদের বাড়ি ভাড়া ভাতা মূল বেতনের ৬০ শতাংশ, শিক্ষা ভাতা—এক সন্তানের জন্য ২ হাজার, দুজনের জন্য ৪ হাজার টাকা, চিকিৎসা ভাতা—প্রতি মাসে ৫ হাজার টাকা, টিফিন ভাতা—প্রতি মাসে ৩ হাজার টাকা, এবং বৈশাখী ভাতা মূল বেতনের সমান করার দাবি জানিয়েছে। এছাড়া বার্ষিক ইনক্রিমেন্ট ১০ শতাংশ, পেনশন ১০০ শতাংশ, এবং ঝুঁকি ভাতা মূল বেতনের ৫০ শতাংশ করার প্রস্তাব করেছে সংগঠনটি। ফরেস্টারদের ১০ম গ্রেড ও দ্বিতীয় শ্রেণির পদমর্যাদা...
Developed by BDITHOST