জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের এমপি হাসনাত আব্দুল্লাহ অভিযোগ করেছেন, সরকারি দলীয় আদেশের অপেক্ষায় থেকে পুলিশ আবারও আওয়ামী লীগের সময়ে যেভাবে সরকারি দলীয় নির্দেশ বাস্তবায়নের স্থানীয়ভাবে পেটুয়া বাহিনী হিসেবে কাজ করতো, একইভাবে পুলিশ এখন পেটুয়া বাহিনীর ভূমিকায় অবতীর্ণ হচ্ছে। তাদের পোস্টিং, প্রমোশন এবং পদায়নের ভয় দেখিয়ে তাদেরকে আবার দলীয়ভাবে লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করতে চাচ্ছে। তিনি বলেন, পুলিশ পুলিশ বাহিনীর ভাইদের কাছে আহ্বান জানাব, আপনারা ৫ আগস্ট এবং জুলাইয়ের কথা মনে রাখুন। বাংলাদেশের জনগণের বিরুদ্ধে গিয়ে আওয়ামী লীগের দলদাস হয়ে পুলিশের যেই পরিণত হয়েছিল, আমরা বিশ্বাস করি আপনারা পুলিশকে সেই দিকে ঠেলে দেবেন না। পুলিশ জনআকাঙ্ক্ষার বিরুদ্ধে অবস্থান নেবেন না। সোমবার (২৫ মে) ঝিনাইদহ জেলা শহরের পায়রা চত্বরে আয়োজিত দলীয় সংবাদ সম্মেলনে হাসনাত...
Developed by BDITHOST