রবিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে ইউনিয়ন বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে এ গণমিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়। জয়নগর বোর্ড অফিস মোড় থেকে গণমিছিলটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিরকামারী চাঁদআলী মোড়ে গিয়ে পথসভার মাধ্যমে শেষ হয়। পথসভায় প্রধান অতিথি হিসেবে পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী হাবিবুর রহমান হাবিবের পক্ষে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির সদস্য আলাউদ্দিন বিশ্বাস। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শরীফুল ইসলাম শরীফ। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক এনামুল হক মাস্টার। উপজেলা তাঁতিদলের সভাপতি নাফিজ আহমেদ আরিফের সভাপতিত্বে এবং উপজেলা কৃষক দলের সদস্য সচিব মঈনুল ইসলাম সরদারের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা জাসাসের সাবেক সভাপতি নূর মোহাম্মদ বিশ্বাস,...
Developed by BDITHOST