
জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিতে সাংবাদিকরা সদস্য হওয়ার দাবি নিয়ে গেলে তাদের ওপর ছাত্রশিবির কর্তৃক ন্যক্কারজনক হামলা করা হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, জগন্নাথ বিশ্ববিদ্যালয় এই হামলার তীব্র নিন্দা, ঘৃণা ও প্রতিবাদ জানায়। সাংবাদিক সমিতি একটি সম্পূর্ণ নিরপেক্ষ ও পেশাদার সংগঠন। সেখানে কোনো বিশেষ ছাত্রসংগঠন কিংবা জকসু জিএস-এর সরাসরি হস্তক্ষেপ বা হামলার উদ্দেশ্যে যাওয়া কেবল অনৈতিকই নয়, বরং এটি মুক্ত স্বাধীন গণমাধ্যমের কণ্ঠরোধ করার একটি নির্লজ্জ অপপ্রয়াস। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল মনে করে, সাংবাদিকদের ওপর এই বর্বরোচিত সন্ত্রাসী কর্মকাণ্ড অত্যন্ত সুপরিকল্পিত এবং ক্যাম্পাসজুড়ে একটি অস্থিতিশীল পরিবেশ ও বিশৃঙ্খলা তৈরির গভীর ষড়যন্ত্রের অংশ। দুর্ভাগ্যের বিষয় হলো, বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের উপস্থিতিতেই প্রথম আলো, বাংলাদেশ প্রতিদিন ও বাসসসহ বিভিন্ন জাতীয় সংবাদ সংস্থার সংবাদকর্মীদের ওপর এই হামলা চালানো হয়েছে। প্রশাসনের এমন নির্লিপ্ততা প্রমাণ করে যে,...
Developed by BDITHOST