দেশব্যাপী সাংবাদিক নির্যাতন বন্ধ, মিথ্যা মামলা প্রত্যাহার এবং সারাদেশে সংঘটিত সকল সাংবাদিক হত্যা মামলার দ্রুত বিচার নিশ্চিত করার দাবিতে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ নভেম্বর) বিকাল ৩টায় মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটি (এমআরইউ) এই কর্মসূচির আয়োজন করে। কর্মসূচিতে সংগঠনের আহ্বায়ক শাহরিয়ার নাঈম বলেন, “সাংবাদিকরা সত্য প্রকাশের জন্য কাজ করেন, আর সত্য বলার অপরাধে বারবার নির্যাতনের শিকার হন। এটি কোনো সভ্য রাষ্ট্রে মেনে নেওয়া যায় না। আমরা পরিষ্কারভাবে বলতে চাই—সাংবাদিকদের ওপর সকল হামলার বিচার চাই, আর কোনো মিথ্যা মামলা আমরা বরদাশত করব না।” তিনি আরও বলেন, “গণমাধ্যমের স্বাধীনতা কোনো বিলাসিতা নয়, এটি গণতন্ত্রের প্রধান ভিত্তি। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।” যুগ্ম আহ্বায়ক সোহাগ খান বলেন, “সাম্প্রতিক সময়ে যেভাবে সাংবাদিকদের ওপর হামলা, হুমকি ও মিথ্যা...
Developed by BDITHOST