রাজধানীর ধানমন্ডিতে ড্যাফোডিল প্লাজার ৭১ মিলনায়তনে সম্মিলিত সাংবাদিক পরিষদের অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বক্তব্য দিয়েছেন সংগঠনের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও জি-২৪ নিউজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. কামরুল ইসলাম। শনিবার (১৯ সেপ্টেম্বর) আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, “সম্মিলিত সাংবাদিক পরিষদ প্রতিষ্ঠার শুরু থেকেই সাংবাদিকদের অধিকার, মর্যাদা, নিরাপত্তা ও পেশাগত কল্যাণে কাজ করে আসছে। আমাদের লক্ষ্য শুধু সাংবাদিকদের সংগঠিত করা নয়; দেশ, জাতি ও গণমাধ্যমের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করা।” তিনি আরও বলেন, বর্তমান সময়ে সাংবাদিকতা নানা চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ তুলে ধরতে গিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রতিকূলতার মুখোমুখি হতে হয়। এ কারণে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, স্বাধীনতা ও মর্যাদা রক্ষায় ঐক্যবদ্ধ ও শক্তিশালী সাংবাদিক সংগঠনের প্রয়োজনীয়তা রয়েছে। কামরুল ইসলাম বলেন,...
Developed by BDITHOST