
পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদী বাবা আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর কথা স্মরণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়েছেন। সেখানে সাঈদীর সংসদে বসার চেয়ারের স্মৃতি তুলে ধরেছেন ছেলে মাসুদ সাঈদী। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাতে তিনি এই পোস্ট দেন। যা যুগান্তর পাঠকের জন্য হুবহু তুলে ধরা হলো- ‘প্রতিদিন জাতীয় সংসদে আসি। সংসদের কার্যক্রমে অংশগ্রহণ করি। আমার উপরে অর্পিত দ্বায়িত্ব পালনের চেষ্টা করি। আমার নির্বাচনী এলাকার উন্নয়নে বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে সংসদে কথা বলি আবার এই কাজগুলো বাস্তবায়নের জন্য বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীদের কাছে যাই। এলাকার জনগনের বিভিন্ন রকমের ব্যাক্তিগত ও সামাজিক প্রয়োজনে সুপারিশ নিয়ে সংসদে স্থাপিত মন্ত্রী-সচিবদের অফিসে অফিসে যাই। নানা দিকে, নানা কাজে সময় চলে যায়— কিন্তু আমার মন পড়ে থাকে একটি চেয়ারের দিকে। চেয়ারটা বারবার দেখি, বারবার দেখি। তবুও...
Developed by BDITHOST