১৮৮৭ সালে শরীয়তপুরের গোঁসাইরহাট গ্রামে যোগেশচন্দ্র ঘোষ জন্মগ্রহণ করেন। যোগেশচন্দ্র ঘোষ ছিলেন গোপালচন্দ্র ঘোষ ও দক্ষিণাকালী ঘোষের পুত্র।১৯০২ সালে ঢাকার কে এল জুবিলী স্কুল থেকে এন্ট্রান্স পাশ করেন। ১৯০৪ সালে জগন্নাথ কলেজ থেকে এফ.এ. পাশ করেন। এর পর ১৯০৬ সালে কুচবিহার কলেজ থেকে বি.এ. এবং ১৯০৮ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে রসায়নশাস্ত্রে এম.এ. পাশ করেন। ১৯০৮ থেকে ১৯১২ সাল পর্যন্ত ভাগলপুর কলেজে ও ১৯১২ থেকে ১৯৪৮ সাল পর্যন্ত জগন্নাথ কলেজে বর্তমানে জগন্নাথ বিশ্ববিদ্যালয় রসায়নশাস্ত্র বিষয়ের অধ্যাপনা করেন। ১৯৪৭-১৯৪৮ পর্যন্ত জগন্নাথ কলেজের অধ্যক্ষের দায়িত্ব পালন করেন। ১৯৪৮ সালে শিক্ষকতা পেশা থেকে অবসর গ্রহণ করেন। যোগেশচন্দ্র লন্ডন কেমিক্যাল সোসাইটি-র ফেলো (১৯১১-১৯৭১) এবং মার্কিন যুক্তরাষ্ট্রের কেমিক্যাল সোসাইটির সদস্য ছিলেন। ১৯৭১ সালের ৪ এপ্রিল বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালে সাধনা ঔষধালয়ের সদর দফতরে নিজ কার্যালয়ে পাকিস্তানি সেনাবাহিনীর...
Developed by BDITHOST