দক্ষিণ এশিয়ার ফুটবল ফেডারেশনের (সাফ) আবারও সভাপতি হচ্ছেন দুর্নীতির বরপুত্র কাজী সালাউদ্দিন। বিনাপ্রতিদ্বন্দ্বিতায় পুনর্নির্বাচিত হতে যাচ্ছেন তিনি। গত ৩১ মে মনোনয়ন জমা দেওয়ার শেষ সময় ছিল। কিন্তু সভাপতি পদে সালাহউদ্দিন ছাড়া অন্য কোনো প্রার্থী মনোনয়ন জমা দেননি। মনোনয়নপত্র সঠিক থাকলে কাজী সালাউদ্দিনই সভাপতি হয়ে যাবেন। আগামী ১ আগস্ট সাফের নির্বাচন হওয়ার কথা রয়েছে। টানা চার মেয়াদে সাফের নির্বাচিত সভাপতির দায়িত্ব পালন করে আসছেন সালাহউদ্দিন। এবার চূড়ান্ত ঘোষণা হলে তিনি টানা পাঁচ মেয়াদে সাফের সভাপতি হিসেবে নির্বাচিত হবেন। প্রায় দেড় দশকের বেশি সময় ধরে বাংলাদেশের ফুটবল প্রশাসনের কেন্দ্রবিন্দুতে থাকা সালাউদ্দিনের সময়কাল ঘিরে ব্যর্থতা ও দুর্নীতির ইতিহাস রয়েছে। ২০২৩ সালে উচ্চ আদালত বাফুফের তৎকালীন সভাপতি কাজী সালাউদ্দিন, সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদী এবং সাবেক সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগসহ সংশ্লিষ্ট...
Developed by BDITHOST