বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমদ দুবাইয়ে গ্রেফতার হয়েছেন। দুর্নীতি দমন কমিশন (দুদক) দায়ের করা অবৈধ সম্পদ অর্জনের মামলায় তাকে গ্রেফতার করেছে দুবাই সিটি পুলিশ। রোববার (১৪ জুন) পুলিশ সদর দফতরের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। সূত্রের দাবি, আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোল-এর সহযোগিতায় সাবেক এই পুলিশ প্রধানকে আটক করা হয়েছে। দুদকের উপপরিচালক হাফিজুল ইসলাম ২০২৪ সালের ১৫ ডিসেম্বর বেনজীর আহমদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলায় অভিযোগ করা হয়, তিনি ১১ কোটি টাকার বেশি জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। তদন্ত শেষে অভিযোগপত্রে বলা হয়, বেনজীর আহমদ তার সম্পদ বিবরণীতে ৬ কোটি ৪৫ লাখ ৩৭ হাজার ৩৬৫ টাকার স্থাবর সম্পদ এবং ৫ কোটি ৭৪ লাখ ৮৯ হাজার ৯৬৬ টাকার অস্থাবর সম্পদের তথ্য দিয়েছিলেন। তবে দুদকের তদন্তে...
Developed by BDITHOST