নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন মারা গেছেন। চট্টগ্রামের মীরসরাই উপজেলা থেকে ৫ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি। বুধবার (১৩ মে) সকাল ১০টায় ঢাকার স্কয়ার হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। তার পরিবার সূত্রে এ তথ্য জানা গেছে। ১৯৪৩ খ্রিষ্টাব্দের ১২ জানুয়ারি মীরসরাই উপজেলায় জন্মগ্রহণ করেন মোশাররফ হোসেন। আওয়ামী লীগ সরকারের সময় তিনি গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী হিসেবে দুইবার দায়িত্ব পালন করেছেন। এর আগে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের ও দায়িত্ব পালন করেছিলেন তিনি। ১৯৭০ খ্রিষ্টাব্দে তিনি সর্বপ্রথম তৎকালীন পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের সদস্য নির্বাচিত হন। স্বাধীনতার পর ১৯৭৩, ১৯৮৬, ১৯৯৬, ২০০৮, ২০১৪ এবং ৩০ ডিসেম্বর ২০১৮ অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন মোশাররফ হোসেন। ...
Developed by BDITHOST