সাভারের আনন্দপুর এলাকায় মাদ্রাসার নামে নির্মাণাধীন একটি ভবনকে ঘিরে জনমনে তীব্র ক্ষোভ, উদ্বেগ ও ক্ষোভের বিস্ফোরণ ঘটেছে। এলাকাবাসীর অভিযোগ, সরকারি নিয়মনীতি, পৌর আইন, নির্মাণ বিধিমালা এবং জনস্বার্থকে প্রকাশ্যে উপেক্ষা করে রাস্তা দখল ও প্রতিবেশীদের অধিকার ক্ষুণ্ন করে ভবন নির্মাণ করা হচ্ছে। অথচ সবকিছু যেন ঘটছে প্রশাসনের চোখের সামনেই। ভুক্তভোগীদের অভিযোগ অনুযায়ী, বি.আর.এস. রেকর্ডভুক্ত ৮ ফুট প্রশস্ত রাস্তার অংশ দখল করে এবং তিনটি বসতবাড়ির সীমানা প্রাচীর ঘেঁষে ভবনের কলাম নির্মাণ করা হয়েছে। শুধু তাই নয়, অন্য একটি চলাচলের রাস্তার অংশও ভবনের আওতায় নিয়ে আসার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, ভবনটির কোনো বৈধ নকশা অনুমোদন নেই। পৌরসভা কিংবা রাজউকের অনুমোদন ছাড়াই বহুতল ভবন নির্মাণের কাজ চললেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃশ্যমান কোনো পদক্ষেপ নেই। অভিযোগের কেন্দ্রে রয়েছেন মাদ্রাসা...
Developed by BDITHOST