সাভার থানা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত এ কমিটিতে ফয়সাল আহমেদ মাশফিকে সভাপতি এবং মাহাবুব হোসেন সামিরকে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। শুক্রবার (৫ জুন) ছাত্রদলের ঢাকা উত্তর জেলা শাখার সভাপতি মোহাম্মদ তমিজ উদ্দিন ও সাধারণ সম্পাদক মাহফুজ উদ্দিন এই কমিটি ঘোষণা করেন। আংশিক এই কমিটিতে স্থান পেয়েছেন মোট ১৮৮ জন। এর মধ্যে রফিকুল ইসলাম নোমাকে সিনিয়র সহ-সভাপতি এবং ৬৬ জনকে সহ-সভাপতি করা হয়েছে । এছাড়াও এই কমিটিতে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন মোহাম্মদ মিজানুর রহমান। সেই সঙ্গে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে জায়গা পেয়েছেন ৮১ জন। সদ্য প্রকাশিত এই কমিটিতে মো. রাকিব হাসানকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। এছাড়া সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে জায়গা পেয়েছেন ২৫ জন।
Developed by BDITHOST