
দেশের সার্বভৌমত্ব রক্ষায় দায়িত্ব পালনকালে মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে আহত হয়ে শাহাদতবরণ করেছেন বিজিবির বীর সৈনিক নায়েক আকতার হোসেন। শুক্রবার ঢাকার সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। শনিবার তার মরদেহ ভোলার দৌলতখানে সামরিক মর্যাদায় দাফন করা হয়। বিজিবি জানায়, আকতার হোসেনের এই বীরত্ব ও আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।
Developed by BDITHOST