নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মোটরসাইকেলে যাওয়ার পথে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনার কাজে নিয়োজিত একটি ট্রাকের চাপায় ছাত্রদল ও যুবদলের দুই নেতা নিহত হয়েছেন। নিহতরা হলেন- ফতুল্লা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক কাদের জিলানী (২৪) এবং ফতুল্লার কুতুবপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড যুবদলের প্রচার সম্পাদক মাসুম খান (২৬)। মঙ্গলবার (৯ জুন) সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জের নাসিক ৯ নম্বর ওয়ার্ডের জালকুড়ি বাসস্ট্যান্ডসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ এমদাদুল হক। জানা গেছে, নিহত দুজন মোটরসাইকেলে করে নারায়ণগঞ্জ জেলা পরিষদ থেকে একটি রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেওয়ার উদ্দেশ্যে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি এলাকায় যাচ্ছিলেন। পথে সিদ্ধিরগঞ্জের দশপাইপ এলাকায় পৌঁছালে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনার কাজে নিয়োজিত একটি ট্রাকের সঙ্গে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে তারা ট্রাকের নিচে চাপা পড়েন এবং...
Developed by BDITHOST