সিলেটের কানাইঘাট সীমান্ত এলাকায় ভারতীয় খাসিয়াদের গুলিতে শাকিল আহমদ (২৩) নামে এক যুবক নিহত হয়েছেন। রোববার (২৬ অক্টোবর) বিকেল ৫টায় কানাইঘাটের ডোনা পাত্তিছড়া সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম শাকিল আহমদ কানাইঘাট উপজেলার মমতাজগঞ্জ প্রান্তিছড়া এলাকার আব্দুর রউফের ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, শাকিল ও তার কয়েকজন বন্ধু সীমান্তবর্তী ভারতের খাসিয়া সম্প্রদায়ের একটি সুপারির বাগানে সুপারি আনতে গেলে খাসিয়ারা তাদের লক্ষ্য করে গুলি চালায়। এই ঘটনায় শাকিল আহমদ গুলিবিদ্ধ হন এবং তাকে দ্রুত উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, তবে পথেই তার মৃত্যু ঘটে। এ বিষয়ে ১৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জুবায়ের আনোয়ার জানান, নিহত যুবক ভারতের অভ্যন্তরে অন্তত ৫০০ গজ ভেতরে গুলিবিদ্ধ হন। স্থানীয়রা জানান, শাকিল আহমদ মাত্র এক সপ্তাহ আগে...
Developed by BDITHOST