
রাজধানী ঢাকার স্কুল-কলেজে সপ্তাহের তিনদিন শ্রেণিকক্ষে সশরীরে ও তিনদিন অনলাইনে ক্লাস নেওয়া হবে। মঙ্গলবার দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের উর্ধতন কর্মকর্তাদের সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের যৌথসভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মূলত মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয় এবং যানজট কমানোর লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। এর আগে সকালে শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনও শিক্ষা মন্ত্রণালয়ের এমন পরিকল্পনার কথা জানান। এছাড়া রাজধানীর যানজট কমাতে শিক্ষামন্ত্রীকে পরিকল্পনা তৈরির নির্দেশনা দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।মন্ত্রণালয় ও শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের যৌথসভায় নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী, শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ছয়দিন ক্লাস হবে। এরমধ্যে তিনদিন শিক্ষার্থীরা সশরীরে স্কুলে গিয়ে এবং বাকি তিনদিন বাসা থেকে অনলাইনে ক্লাস করবে। তবে শিক্ষকদেরকে অনলাইনের ক্লাস স্কুলে উপস্থিত হয়ে শ্রেণিকক্ষ থেকে নিতে হবে। সশরীরে ও অনলাইনে ক্লাসের দিন নির্ধারণে জোড়-বিজোড় তারিখ...
Developed by BDITHOST