বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি বলেছে, ‘হোটেল-রেস্তোরাঁর মালিকরা নীতি বৈষম্যের শিকার। একই প্রকৃতির ব্যবসা করেও স্ট্রিট ফুড কোর্ট ভ্যাট দেয় না। সরকারি কোনো সংস্থা এদের নজরদারি করে না। আবার ক্যাটারিং সেবা ও রেস্তোরাঁর ব্যবসা প্রকৃতি এক হলেও ক্যাটারিং সেবাকে প্রায় তিন গুণ ভ্যাট দিতে হয়।’ শুক্রবার পুরানা পল্টনে সমিতির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই বৈষম্য দূর করার দাবি জানান সংগঠনটির নেতারা। সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনটির মহাসচিব ইমরান হাসান। লিখিত বক্তব্য ইমরান হাসান বলেন, বিদ্যমান অর্থনৈতিক চ্যালেঞ্জ, উচ্চ মূল্যস্ফীতি এবং ব্যাংক খাতের সংকটের মধ্যেও সরকার ব্যবসাবান্ধব বাজেট প্রণয়নের চেষ্টা করেছে। এ জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান ও অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীকে ধন্যবাদ জানাই। তবে এলপিজি ও বিদ্যুতের মূল্যবৃদ্ধি এবং উচ্চ মূল্যস্ফীতির কারণে রেস্তোরাঁ খাতের পরিচালন ব্যয় অনেক...
Developed by BDITHOST