হজযাত্রীরা যাতে হয়রানির শিকার না হন, সে বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম। তিনি বলেন, হাজীদের সুষ্ঠু ও নির্বিঘ্নভাবে হজ সম্পন্ন নিশ্চিত করা রাষ্ট্রের কর্মচারী হিসেবে আমাদের নৈতিক দায়িত্ব। এক্ষেত্রে কোনো ধরনের গাফিলতি বরদাশত করা হবে না। রোববার বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হজ ব্যবস্থাপনা অগ্রগতি বিষয়ক পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, হজ ফ্লাইট পরিচালনা, ইমিগ্রেশন প্রক্রিয়া, লাগেজ ব্যবস্থাপনা, ক্যাম্পে থাকা-খাওয়া এবং স্বাস্থ্যসেবাসহ প্রতিটি ক্ষেত্রে সমন্বিত তদারকি জোরদার করতে হবে। যাত্রীদের ভোগান্তি কমাতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে আগাম প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশও দেন তিনি। সভায় প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, ‘উপযুক্ত ব্যক্তি উপযুক্ত স্থানে দায়িত্ব পালন করছেন কিনা, তা আমরা নিশ্চিত করব।’...
Developed by BDITHOST