সৌদি আরবের পবিত্র আরাফাত ময়দানের নামিরাহ মসজিদ থেকে আজ (২৬ মে) হজের খুতবা প্রদান করেছেন মসজিদে নববির ইমাম ও খতিব শেখ আলী বিন আবদুর রহমান হুজাইফি। বিকাল সোয়া ৩টায় হজের খুতবাটি বিশ্বজুড়ে একযোগে সম্প্রচার করা হয়েছে। আরবি ভাষায় দেওয়া ঐতিহাসিক খুতবায় বিশ্ব মুসলিম উম্মাহর ঐক্য, তাওহীদ প্রতিষ্ঠা ও হজের পবিত্রতা রক্ষার পাশাপাশি সমসাময়িক নানা বিষয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করা হয়েছে। খুতবার মূল অংশগুলো নিচে বিস্তারিতভাবে তুলে ধরা হলো— খুতবার শুরুতেই আল্লাহর সর্বময় ক্ষমতা ও মহিমা প্রকাশ করে পবিত্র কোরআনের আয়াত তিলাওয়াত করা হয়, যেখানে মানব ইতিহাসের জালিম ও পাপাচারী জনপদগুলোর ধ্বংসের ইতিহাস স্মরণ করিয়ে দিয়ে আল্লাহর অবাধ্যতা থেকে দূরে থাকার আহ্বান জানানো হয়। এরপর আল্লাহ তাআলা হজরত ইব্রাহিম (আ.)-কে মানবজাতিকে হজের জন্য আহ্বান করার যে নির্দেশ...
Developed by BDITHOST