লক্ষ্মীপুরের রামগতি ও কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পর্যাপ্ত যন্ত্রপাতি ও ল্যাবরেটরি সুবিধা থাকা সত্ত্বেও রোগীদের জোরপূর্বক বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে পাঠানোর গুরুতর অভিযোগ উঠেছে। বিষয়টি আমলে নিয়ে স্থানীয় সংসদ সদস্য ও হুইপ আশরাফ উদ্দিন নিজান হাসপাতাল কর্তৃপক্ষকে কড়া নির্দেশনা দিয়ে চিঠি পাঠিয়েছেন। চিঠিটি শুক্রবার (২৬ জুন) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনার জন্ম দেয়। চিঠিটি ইতোমধ্যে সাধারণ মানুষের আস্থার প্রতীকে পরিণত হয়েছে। জনগণ হুইপ নিজানের এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। হুইপের পাঠানো চিঠিতে রামগতি উপজেলার ৩১ শয্যাবিশিষ্ট ও কমলনগর উপজেলার ৫০ শয্যাবিশিষ্ট সরকারি এই দুটি স্বাস্থ্য কমপ্লেক্সের ল্যাব সার্বক্ষণিক সচল রাখা, দালালচক্রের দৌরাত্ম্য বন্ধ করা, আউটসোর্সিং কর্মচারীদের মাধ্যমে হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করা এবং চিকিৎসকদের নিয়মিত উপস্থিতি বজায় রাখার নির্দেশনা দেওয়া হয়। চিঠি সূত্রে জানা যায়, রামগতি ও কমলনগরের...
Developed by BDITHOST