
চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র শাহাদাত হোসেন অভিযোগ করেছেন, বিগত সরকারের নেওয়া ভুল সিদ্ধান্তের কারণে আজ চট্টগ্রামবাসীকে চরম জলাবদ্ধতার ভোগান্তি পোহাতে হচ্ছে। বুধবার নগরীর জলাবদ্ধতা পরিস্থিতি পরিদর্শনে গিয়ে মেয়র বলেন, ‘২০১৬ সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিটি করপোরেশনের প্রকল্প জোরপূর্বক চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষকে (সিডিএ) দিয়ে যে সিদ্ধান্ত নিয়েছিলেন, তার ফলেই আজ এই সমন্বয়হীনতা ও জনভোগান্তি তৈরি হয়েছে।’ শাহাদাত হোসেন বলেন, ‘মূলত খাল খননের কাজ ছিল সিটি করপোরেশনের। কিন্তু তৎকালীন সরকার প্রধান তা জোর করে সিডিএকে দিয়ে দেন। বর্তমানে এই সংকটের জন্য চসিককে দায়ী করা হলেও মূল সমস্যাটি তৈরি হয়েছে সেই সময়কার ভুল ব্যবস্থাপনার কারণে।’ আসন্ন বর্ষা মৌসুমকে সামনে রেখে মেয়র সিডিএকে কড়া নির্দেশনা দিয়ে বলেন, ‘তারা যেন এখন নতুন কোনো কাজে হাত না দেয়। এর পরিবর্তে খালের...
Developed by BDITHOST