দেশের বাজেট ইতিহাসে ২০২৬-২৭ অর্থবছর বিশেষ অধ্যায় হয়ে থাকছে। কারণ মাত্র তিন বছরের ব্যবধানে দেশ দেখেছে তিন সরকারের তিন ধরনের বাজেট। ২০২৪-২৫ অর্থবছরে ছিল ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের শেষ বাজেট, ২০২৫-২৬ অর্থবছরে অন্তর্বর্তী সরকারের সংকোচনমুখী বাজেট এবং এবার ২০২৬-২৭ অর্থবছরে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকারের প্রথম বাজেট। ২০২৪ সালের জুলাইয়ে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক বাস্তবতায় বড় পরিবর্তন আসে। প্রায় দেড় বছর দায়িত্ব পালন করে অন্তর্বর্তী সরকার। এরপর ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে বিজয়ী হয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেয় বিএনপি। সরকার গঠনের কয়েক মাসের মধ্যেই দলটির শীর্ষ নেতা তারেক রহমানের রাজনৈতিক নেতৃত্বে জাতীয় সংসদে প্রথম বাজেট উপস্থাপন করেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।আওয়ামী লীগের শেষ বাজেট ২০২৪-২৫...
Developed by BDITHOST