আফগানিস্তান থেকে পালিয়ে যাওয়া হিন্দু ও শিখ সম্প্রদায়ের সদস্যদের দেশে ফেরার আহ্বান জানিয়েছেন তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি। সরকার তাদের পুরনো সম্পত্তি ও ব্যবসা ফেরাতে সহায়তা করবে বলেও আশ্বাস দিয়েছেন তিনি। আফগানিস্তানে একসময় বিপুল সংখ্যক হিন্দু, শিখ ও অন্য ধর্মাবলম্বীর মানুষ থাকলেও যুদ্ধ-সংঘাতসহ নানা কারণে তাদের বেশিরভাগই দেশ ছাড়তে বাধ্য হন। মার্কিন সেনা প্রত্যহারের পর আবারও ক্ষমতায় তালেবান। স্থিতিশীলতা ফিরিয়ে আনতে বিভিন্ন দেশের সঙ্গে কূটনৈতিক তৎপরতাও চালিয়ে যাচ্ছে দেশটি। এবার আফগানিস্তান থেকে পালিয়ে যাওয়া হিন্দু ও শিখ সম্প্রদায়ের সদস্যদের দেশে ফেয়ার আহ্বান জানিয়েছেন তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী। সম্প্রতি দিল্লি সফরের সময় প্রতিনিধি দলকে তিনি আশ্বাস দেন, দেশে ফিরলে তাদের পুরনো সম্পত্তি ও ব্যবসা পুনরুদ্ধারে সহায়তা করবে সরকার। আমির খান মুত্তাকি বলেন, যে হিন্দু ও শিখ ধর্মাবলম্বীরা বিগত কয়েক দশকে ভারতসহ...
Developed by BDITHOST