ভোটের ফলাফল অর্থাৎ গণরায়কে সব সময় সম্মান করেন বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে যে প্রক্রিয়া তাকে দুই বার হোয়াইট হাউসে নিয়ে গেছে, তার বিশ্বাসযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করতেও ছাড়েননি তিনি। দ্য নিউইয়র্ক টাইমসকে গত বুধবার দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘আমি সব সময় নির্বাচনের ফলাফলকে সম্মান করি।’ এই বাক্যটি দ্রুততার সঙ্গে জুড়ে দেওয়ার আগে তিনি বলেছিলেন, যুক্তরাষ্ট্রের নির্বাচনগুলোতে সব সময় ‘কারচুপি’ ও ‘প্রতারণা’র আশ্রয় নেওয়া হয়। তিনি দাবি করেন, ডেমোক্র্যাটরা যদি ‘প্রতারণা না করত, তাহলে তারা জিততে পারত না’। ২০২১ সালের ৬ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে দাঙ্গার বর্ষপূর্তির এক দিন পর এ কথা বলেন ট্রাম্প। ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ‘কারচুপি’র অভিযোগ তুলে তার সমর্থকেরা ওই দিন বিক্ষোভে নেমেছিল, হামলা চালিয়েছিল ক্যাপিটল ভবনে। ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনে...
Developed by BDITHOST