আর্জেন্টাইন ফুটবলার লুকাস ত্রেহোর স্ত্রী ও দুই সন্তানকে খোঁজার ৭৪ ঘণ্টার চেষ্টা শেষ হয়েছে এক হৃদয়বিদারক পরিণতিতে। এই সপ্তাহান্তে উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপ থেকে তাদের মরদেহ উদ্ধার করেছেন। ৩৮ বছর বয়সী ত্রেহো ভেনেজুয়েলার ক্লাব স্পোর্ট মারিতিমো দে লা গুয়াইরার হয়ে সেন্টার ব্যাক হিসেবে খেলেন। বুধবার দেশটির উত্তর উপকূলে ৭.২ ও ৭.৫ মাত্রার দুটি ভূমিকম্প আঘাত হানে। সেই সময় তিনি দলের সঙ্গে কারাকাসে ছিলেন। ভূমিকম্পে প্লায়া গ্রান্দে, লা গুয়াইরায় তার পরিবারের বাড়ির ভবনটি ধসে পড়ে। খবর পাওয়া মাত্র তিনি ছুটে যান দুর্যোগপীড়িত এলাকায়। সেই সময় ইনস্টাগ্রামে তিনি লেখেন, ‘প্লায়া গ্রান্দেতে আমাদের ভবন ধসে পড়েছে। পরিবারের কোনো খবর জানি না। দয়া করে তাদের জন্য দোয়া করুন। কেউ দেখে থাকলে এই বার্তাটি ছড়িয়ে দিন। আমি বিশ্বাস করতে চাই তারা ওখানে ছিলেন না।’...
Developed by BDITHOST