
প্রথম দিনে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্করের সঙ্গে বৈঠক করার সম্ভাবনা রয়েছে। এছাড়া ভারত সরকারের অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তার সাথেও খলিলুর রহমানের সাক্ষাতের বিষয়ে আলোচনা চলছে। সফরের সময় পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল এবং পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসমন্ত্রী হারদ্বীপ সিং পুরি সহ অন্যান্য গুরুত্বপূর্ণ নেতাদের সঙ্গে আলোচনার প্রস্তুতি চলছে।
Developed by BDITHOST