গঙ্গা–ব্রহ্মপুত্র অববাহিকায় অবস্থিত ‘মেগাথার্স্ট’ ফল্ট থেকে ৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আশঙ্কা রয়েছে—এমন সতর্কবার্তা দিয়েছেন দেশি-বিদেশি বিশেষজ্ঞরা। শনিবার রাজধানীর হোটেল ওয়েস্টিনে জেসিএক্স ডেভেলপমেন্টস লিমিটেড আয়োজিত ‘আর্থকুয়েক অ্যাওয়ারনেস, সেফটি প্রটোকল অ্যান্ড ইমার্জেন্সি প্রিপারেডনেস’ সেমিনারে এ উদ্বেগ প্রকাশ করা হয়। বিশেষজ্ঞরা জানান, বাংলাদেশ ভারত, মিয়ানমার ও ইউরেশীয়—এই তিন টেকটোনিক প্লেটের সংযোগস্থলে থাকায় উচ্চ ভূমিকম্প ঝুঁকিতে রয়েছে। সিলেট থেকে টেকনাফ পর্যন্ত সাবডাকশন জোনে ৮০০–১০০০ বছরের সঞ্চিত শক্তি এখনো মুক্ত হয়নি—যা সবচেয়ে উদ্বেগজনক। সেমিনারে বলা হয়, গত ১০০ বছরে দেশে ২০০টির বেশি ভূমিকম্প রেকর্ড হয়েছে এবং সাম্প্রতিক সময়ে কম্পনের হার বেড়েছে। দ্রুত নগরায়ণ, দুর্বল ভবন কাঠামো ও বিল্ডিং কোড উপেক্ষাকারী নির্মাণ পরিস্থিতিকে আরও জটিল করছে। জাপানি ভূমিকম্প-সহনশীল স্থাপত্য বিশেষজ্ঞ কেসিরো সাকো ও হেসাইয়ে সুগিয়ামাসহ দেশি-বিদেশি প্রকৌশলীরা ভূমিকম্প প্রতিরোধী ভবন, স্ট্রাকচারাল অডিট, জরুরি...
Developed by BDITHOST