ময়মনসিংহ থেকে মোঃ বাবুল মিয়া
২০ মে ২০২৬, ১:১৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মেধা ও স্বচ্ছতার জয়: ময়মনসিংহে পুলিশ কনস্টেবল নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ

যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে ময়মনসিংহ জেলায় বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে। কোনো ধরনের আর্থিক লেনদেন, তদবির কিংবা অনিয়ম ছাড়াই এ নিয়োগ কার্যক্রম সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে জেলা পুলিশ।

মঙ্গলবার (১৯ মে) রাতে ময়মনসিংহ জেলা পুলিশ লাইন্সে অবস্থিত শহীদ বীর মুক্তিযোদ্ধা পুলিশ সুপার মুন্সী কবির উদ্দিন আহমেদ মাল্টিপারপাস শেডে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হয়।

সরকার নির্ধারিত কোটা পদ্ধতি শতভাগ অনুসরণ করে চূড়ান্ত বাছাই শেষে ময়মনসিংহ জেলা থেকে মোট ৯৬ জন প্রার্থীকে প্রাথমিকভাবে ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে মনোনীত করা হয়েছে।

নিয়োগ বোর্ডের সভাপতি ও ময়মনসিংহের পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান রাত সাড়ে ৪টার দিকে মেধাক্রম অনুযায়ী উত্তীর্ণ প্রার্থীদের নাম ঘোষণা করেন। ফলাফল ঘোষণার পর জেলা পুলিশের পক্ষ থেকে নবনিযুক্তদের ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

এসময় পুলিশ সুপার বলেন, “বর্তমান নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ আধুনিক, নিরপেক্ষ ও স্বচ্ছ। এখানে শুধুমাত্র মেধা ও যোগ্যতার ভিত্তিতেই প্রার্থীদের নির্বাচন করা হয়েছে। কোনো ধরনের অসদুপায় বা তদবিরের সুযোগ ছিল না।”

তিনি আরও বলেন, যোগ্য, সৎ ও দেশপ্রেমিক তরুণদের অংশগ্রহণে বাংলাদেশ পুলিশ বাহিনী আরও শক্তিশালী হবে এবং জনগণের সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ফলাফল ঘোষণা অনুষ্ঠানে নিয়োগ বোর্ডের সদস্যবৃন্দ, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং বিভিন্ন গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

মাত্র কয়েক টাকার সরকারি ফি দিয়ে সম্পূর্ণ যোগ্যতার ভিত্তিতে পুলিশের চাকরি পাওয়ায় উত্তীর্ণ প্রার্থী ও তাদের পরিবারের সদস্যদের মাঝে আনন্দঘন ও আবেগময় পরিবেশের সৃষ্টি হয়।

Facebook Comments Box
See also  ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পণ্য খালাসে সময় ও খরচ কমাতে সমন্বিত পরিকল্পনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর

১

কোনো শিশুই শিক্ষার বাইরে থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী

২

ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময়

৩

বাবার স্বপ্ন পূরণে ২২ বছর অপেক্ষা করতে হয়েছে: গণপূর্তমন্ত্রী

৪

ঢাকায় মেটার অফিস খোলা নিয়ে সুখবর দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

৫

ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে খলিলুর রহমানের সৌজন্য সাক্ষাৎ

৬

দূরপাল্লায় ৮ পয়সা, সিটি সার্ভিসে ১০ পয়সা বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব

৭

‘মড়ার উপর খাঁড়ার ঘা’

৮

বাংলাদেশকে কুষ্ঠমুক্ত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: স্বাস্থ্যমন্ত্রী

৯

পরিবেশ ও জনস্বাস্থ্যকে পৃথকভাবে দেখার সুযোগ নেই: পরিবেশমন্ত্রী

১০

কাইল্ল্যা ফারুক মাদক কারবারিদের গডফাদার ছিলেন

১১

ঢাকার সাবেক পুলিশ সুপার আসাদুজ্জামান চাকরি থেকে বরখাস্ত

১২

বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম

১৩

জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি)-এর অষ্টম প্রতিষ্ঠা বার্ষিকী

১৪

চীনা যুদ্ধজাহাজ পরিদর্শন করলেন প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনীর প্রধান

১৫

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান তারেক রহমানের

১৬

শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো দলের পক্ষপাত নয়: ববি হাজ্জাজ

১৭

সাংবাদিক পরিষদের অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকীতে কামরুল ইসলাম

১৮

নির্জন পাহাড়ে অপ্রতিমের মরদেহ, এরপর ঘটেছিল আরও এক নির্মমতা

১৯

পরীক্ষায় চ্যাটজিপিটি ব্যবহার করে ধরা পড়ার পর শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST