আগামী দুই মাসের মধ্যে ‘মিউচুয়াল ফান্ড বিধিমালা ২০২৫’ ও ‘মার্জিন রুলস ২০২৫’ বাতিলের আশ্বাস দিয়েছেন বিএসইসি চেয়ারম্যান মাসুদ খান। বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ইনভেস্টর অ্যাসোসিয়েশনের সভাপতি এস এম ইকবাল হোসেন বুধবার রাজধানীর বিজয়নগরে ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরামের (সিএমজেএফ) কার্যালয়ে আয়োজিত এক সেমিনারে এ তথ্য জানান। সেমিনারে বক্তারা দাবি করেন, বিতর্কিত এ দুটি বিধিমালা পুঁজিবাজারের জন্য ক্ষতিকর। তারা বলেন, ক্লোজড-এন্ড মিউচুয়াল ফান্ড অবসায়ন বা রূপান্তর করা হলে বাজারে ব্যাপক শেয়ার বিক্রির চাপ সৃষ্টি হতে পারে, যা বাজারের স্থিতিশীলতা নষ্ট করবে। বক্তারা আরও অভিযোগ করেন, কিছু অসাধু কর্মকর্তা এসব বিধিমালা বাস্তবায়নের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তারা মিউচুয়াল ফান্ড অবসায়ন বা রূপান্তর সংক্রান্ত নির্দেশনা স্থগিত বা বাতিল করে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে গ্রহণযোগ্য সমাধান বের করার আহ্বান জানান। :::
Developed by BDITHOST