জনবল সঙ্কটে ভুগছে ময়মনসিংহ জেলার স্বাস্থ্য বিভাগ। এতে সরকারি চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছে এই জেলার প্রায় ৫০ লাখ মানুষ। এ সুযোগে উচ্চমূল্যের চিকিৎসা সেবায় পকেট ভারি হচ্ছে ব্যাক্তি মালিকানাধীন হাসপাতাল ও ক্লিনিক মালিকদের। বিষয়টি নিয়ে অসন্তোষ রয়েছে ভুক্তভোগী ও সচেতন মহলের। তবে বর্তমান অন্তবর্তী সরকার বিষয়টি আমলে নিয়ে জেলার স্বাস্থ্য বিভাগকে ঢেলে সাজাতে জনবল নিয়োগসহ নানা উদ্যোগ গ্রহণ করেছে, বলে জানিয়েছেন জেলা স্বাস্থ্য বিভাগের কর্তারা। সূত্র জানায়, ১৩টি উপজেলা নিয়ে গঠিত দেশের প্রাচীনতম ঐতিহ্যবাহী জেলা ময়মনসিংহ। ২০২২ সালের জনশুমারি অনুযায়ী এই জেলার জনসংখ্যা ৫৮ লাখ ১ হাজার ১৮৭ জন। এর বিপরীতে জেলার ১৩টি উপজেলার ১১টি সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল এবং একটি মা ও শিশু হাসপাতাল রয়েছে। কিন্তু এসব প্রতিষ্টানে নেই পর্যাপ্ত চিকিৎসক ও জনবল। এ কারণে সেবামূলক...
Developed by BDITHOST