পাবনার আটঘরিয়া উপজেলার খিদিরপুর বাজারে পরিচালিত মাদকবিরোধী বিশেষ অভিযানে প্রায় ৮ কেজি গাঁজাসহ এক ব্যক্তিকে হাতেনাতে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এ সময় ঘটনাস্থল থেকে আরও একজন অভিযুক্ত পালিয়ে যেতে সক্ষম হলেও তাকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আইনশৃঙ্খলা বাহিনী খিদিরপুর বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি চালানো হলে তাদের কাছ থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়। এ সময় মোঃ রাকিব হোসেন (পিতা: মোঃ হামিদ খান, গ্রাম: গোকুলনগর) নামের এক ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়। তবে অভিযানের সময় আরেক অভিযুক্ত, সোনাকান্দর গ্রামের জহুরুলের স্ত্রী, কৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পলাতক ওই আসামিকে গ্রেপ্তারের লক্ষ্যে আটঘরিয়া থানা পুলিশের একাধিক টিম কাজ করছে বলে জানা গেছে।...
Developed by BDITHOST