bela
১৫ নভেম্বর ২০২৫, ১২:৩০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

স্কুলে ভর্তির নীতিমালা প্রকাশ: ৬৩ শতাংশই কোটা

সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৬ শিক্ষাবর্ষে ভর্তির নতুন নীতিমালা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। নতুন নীতিমালা অনুযায়ী এবারও ভর্তিতে ডিজিটাল লটারি পদ্ধতি বহাল থাকছে।

 

ভর্তি ও বয়সসীমা

অ্যন্ট্রি শ্রেণিসহ নবম পর্যন্ত শূন্য আসনে ভর্তি করা যাবে। ১ জানুয়ারি শিশুর বয়স সর্বনিম্ন ৫ বছর ও ৩১ ডিসেম্বর সর্বোচ্চ ৭ বছর হতে হবে।

পছন্দক্রম ও আবেদন

একজন শিক্ষার্থী সর্বোচ্চ পাঁচটি বিদ্যালয় পছন্দ করতে পারবে। ডাবল শিফট স্কুলের উভয় শিফট বেছে নিলে তা দুটি পছন্দ ধরা হবে। পছন্দকৃত প্রতিষ্ঠানগুলোর একটি নিশ্চিতভাবেই চূড়ান্ত করতে হবে।

ক্যাচমেন্ট এলাকা ও কোটা

ঢাকার ৪৪টি সরকারি বিদ্যালয় তিন গ্রুপে থাকবে। প্রতিষ্ঠান প্রধানরা সংলগ্ন তিনটি থানা পর্যন্ত ক্যাচমেন্ট নির্ধারণ করতে পারবেন।

এবার মোট ৬৩% কোটা বহাল রয়েছে—

ক্যাচমেন্ট এলাকা: ৪০%

মুক্তিযোদ্ধার সন্তান: ৫%

বিশেষ চাহিদাসম্পন্ন: ২%

শিক্ষা মন্ত্রণালয় ও অধিদপ্তরের কর্মচারী সন্তান: ১% (০.৫% + ০.৫%)

যমজ: ২%

সহোদর: ৩%

ষষ্ঠ শ্রেণিতে সরকারি প্রাথমিক থেকে উত্তীর্ণদের জন্য: ১০%

 

যমজ কোটা কমে ৩% থেকে ২% হয়েছে, সহোদর কোটা ২% থেকে বাড়িয়ে ৩% করা হয়েছে। এক দম্পতির সর্বোচ্চ তিন সন্তানের জন্য এসব প্রযোজ্য।

 

সম্ভাব্য সময়সূচি

ভর্তি বিজ্ঞপ্তি: ১৯ নভেম্বরের মধ্যে

অনলাইন আবেদন: ২১ নভেম্বর–৭ ডিসেম্বর

ডিজিটাল লটারি: ১৪ ডিসেম্বর

ভর্তি: ১৭–২১ ডিসেম্বর

 

মাউশি কেন্দ্রীয়ভাবে ভর্তি কার্যক্রম পরিচালনা করবে, আর জেলা, উপজেলা ও ঢাকায় আলাদা ভর্তি কমিটি কাজ করবে।

Facebook Comments Box
See also  জাতীয় ঈদগাহে নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবারও হতাশ চামড়া ব্যবসায়ীরা, দাম গত বছরের চেয়েও কম

ঢাকায় কুরবানি দিতে গিয়ে আহত ৮০

জাতীয় ঈদগাহে নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

ঢাকা মহানগর উত্তর জিয়া শিশু কিশোর মেলার আহ্বায়ক কমিটির সদস্য হলেন গোলাম ফারুক

দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

ঈদের আগের দিনও ইসরাইলি হামলায় লেবাননে নিহত ৩১

দোকানপাট ও শপিংমল খোলা রাখা নিয়ে বিদ্যুৎ বিভাগের নতুন নির্দেশনা

হজের খুতবায় মুসলিম উম্মাহর ঐক্যের বার্তা

বিদ্যুৎ নিয়ে বড় সুখবর দিলেন মন্ত্রী

ঢাকাসহ ৯ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির শঙ্কা

১০

সরকার পুলিশকে লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করতে চাচ্ছে

১১

কুরবানির চামড়া নিয়ে এবারও বিপর্যয়ের শঙ্কা

১২

অস্ট্রেলিয়ার ভিসা মঞ্জুরির আসল চিঠি যাচাই করবেন যেভাবে

১৩

‘এশিয়া পোস্টের’ বিরুদ্ধে হাজার কোটি টাকার ক্ষতিপূরণ মামলার হুঁশিয়ারি মাসুদ সাঈদীর

১৪

ঈদে বাসে অতিরিক্ত ভাড়া আদায়, মালিকরা প্রতিশ্রুতি ভঙ্গ করায় সড়কে মৃত্যুর মিছিল

১৫

হজে প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য দোয়া চাইলেন ধর্মমন্ত্রী

১৬

এস এস পি সাবেক সাধারণ সম্পাদক জালাল উদ্দিন জুয়েল সাহেবের শশুর ইন্তেকালে এসএসপির নেতৃবৃন্দ প্রকাশ

১৭

ঈদে ফিরতি যাত্রা: আজ বিক্রি হবে ৩ জুনের ট্রেনের টিকিট

১৮

আ. লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন

১৯

বনশ্রীর মাদ্রাসা শিক্ষার্থী ‘হত্যা’র ইস্যুতে যা বললেন আব্দুল কাদের

২০

Design & Developed by: BD IT HOST