bela
১ ফেব্রুয়ারী ২০২৬, ৯:০৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভারত আর আমেরিকার ইনসাফ জনগণ দেখতে চায় না: চরমোনাই পীর

জামায়াতে ইসলামীর সমালোচনা করে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, জামায়াত আমেরিকার সঙ্গে গোপন বৈঠক করে তাদের ইনসাফ বাস্তবায়ন করতে চায়। আমরা আমেরিকার ইনসাফ দেখেছি, আমরা ভারতের ইনসাফ দেখেছি, বাংলার মানুষ আর ওইসব ইনসাফ দেখতে চায় না।

 

রোববার (১ ফেব্রুয়ারি) দুপুরে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় হাজিরহাট এলাকায় নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

এ সময় তিনি লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর) আসনের হাতপাখার প্রার্থী খালেদ সাইফুল্লাহ ও লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের প্রার্থী মো. ইব্রাহিমের হাতে প্রতীক তুলে দিয়েছেন।

 

চরমোনাই পীর বলেন, প্রচলিত নিয়মে ৫৪ বছর দেশ চালানোর পর কী ইনসাফভিত্তিক রাষ্ট্র বাস্তবায়ন করা হয়েছে? এই নিয়মে আবার নতুন করে কিভাবে ইনসাফভিত্তিক রাষ্ট্র বাস্তবায়ন করবে তারা? জামায়াত স্পষ্টভাবে বলেছে তারা ইসলামী শরিয়াহ আইনে দেশ চালাবে না। তারা প্রচলিত নিয়ম অনুযায়ী দেশ চালাবে ক্ষমতায় গেলে। তাদের প্রার্থী কৃষ্ণনন্দী বলেছেন, জামায়াত কোনো ইসলামী দল না। তারা ক্ষমতায় গেলে কোন নীতি আদর্শে দেশ পরিচালনা করবে। যে নীতিতে হাজার হাজার মায়ের বুক খালি হয়েছে। যে নীতি আদর্শে এ দেশের টাকা বিদেশে পাচার হয়ে বেগমপাড়া তৈরি হয়েছে। রাস্তায় মানুষ নামার পরে গুম হয়ে যেত, খুন হয়ে যেত এ নীতিতে তারা দেশ চালানোর পাঁয়তারা করছে।

 

লক্ষ্মীপুর-৪ আসনের হাতপাখার প্রার্থীর খালেদ সাইফুল্লাহর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন- ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সদস্য রেজাউল করিম আবরার, ইসলামী চিন্তাবিদ হাবিবুর রহমান মেজবাহ ও ইসলামী আন্দোলন জেলা কমিটির সেক্রেটারি জহিরুল ইসলাম প্রমুখ।

Facebook Comments Box
See also  বিএনপি নেতার অসুস্থ স্ত্রীর পাশে প্রধানমন্ত্রী তারেক রহমান

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাম ও উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু

পদ্মা ব্যারেজ নির্মাণে সরকার অগ্রাধিকার দিচ্ছে: পানিসম্পদমন্ত্রী

বিকালে স্বাধীনতা পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী

চীন সফরে গেল বিএনপির প্রতিনিধিদল

হরমুজ প্রণালিতে নৌচলাচল স্বাভাবিক করতে চীনের আহ্বান

যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধির কথা ভাবছি না: ট্রাম্প

ইন্দোনেশিয়ার সঙ্গে ভিসা সহজীকরণ ও সরাসরি ফ্লাইট চালু নিয়ে আলোচনা

কারাবন্দি আ.লীগ নেতার মৃত্যু

৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত হয়েছে: প্রধানমন্ত্রী

সারা দেশে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু আজ

১০

বিএনপি নেতার অসুস্থ স্ত্রীর পাশে প্রধানমন্ত্রী তারেক রহমান

১১

জাতীয় প্রেস ক্লাবে বর্ণাঢ্য বর্ষবরণ

১২

সংস্কৃতির প্রকাশ যেন নির্বিঘ্ন হয়: ছায়ানট সভাপতি

১৩

আজ পহেলা বৈশাখ

১৪

১ জুলাই থেকে ফের ম্যানচেস্টার যাবে বিমান, সূচি প্রকাশ

১৫

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গঠনে কুমিল্লার ভূমিকা ছিল অগ্রগামী

১৬

বিয়ের দাবিতে পানির ট্যাঙ্কে উঠে আত্মহত্যার হুমকি যুবকের

১৭

জ্বালানি খাতে আলজেরিয়ার সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় ঢাকা

১৮

তেল সংকটের মধ্যেই গাড়িবহরে শোডাউন, ছাত্রদল নেতার অব্যাহতি!

১৯

ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’

২০

Design & Developed by: BD IT HOST