সোমবার শাহাপাড়া খাল খনন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

দিনাজপুর জেলার কাহারোল উপজেলার শাহাপাড়া খাল খনন কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (১৬ মার্চ) খাল খনন কার্যক্রমের শুভ উদ্বোধন উপলক্ষে বিভিন্ন প্রস্তুতিমূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

 

শুক্রবার (১৩ মার্চ) সকাল ১০টায় বীরগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।

 

এরপর দুপুর ১১টায় কাহারোল উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে আরেকটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এতে প্রতিমন্ত্রী প্রধান অতিথি হিসেবে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

 

দুপুর ১২টা ৩০ মিনিটে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী এজেডএম জাহিদ হোসেন এবং পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ কাহারোল উপজেলার শাহাপাড়া খাল খনন প্রকল্পের স্থান পরিদর্শন করেন।

 

খাল পরিদর্শন শেষে মন্ত্রী ও প্রতিমন্ত্রী দিনাজপুর জেলা শহরে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্ধারিত সুধী সমাবেশের সভাস্থল পরিদর্শন করেন। পরবর্তীতে দিনাজপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক, পুলিশ প্রশাসনসহ সংশ্লিষ্ট সব প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেন তারা।

 

সভায় প্রধানমন্ত্রীর দিনাজপুর জেলা সফর সফল ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেট পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আজ সিলেট যাচ্ছেন প্রধানমন্ত্রী

ইসরাইলের বিমান হামলায় লেবাননে ১২ জন নিহত

আজ মহান মে দিবস

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি সরকার কি বাতিল করবে?

ডিসি সম্মেলন শুরু ৩ মে

সাঈদীর যে স্মৃতি স্মরণ করে আবেগঘন বার্তা দিলেন মাসুদ সাঈদী

নারী-পুরুষের সমান মজুরি নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী

সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি) নির্বাচন ২০২৬, বৈধ প্রার্থীদের নাম ঘোষণা

জামিন পেলেন ৭ই মার্চের ভাষণ বাজানো সেই ইমি

১০

‘৫ মিনিটে গোল দিয়ে তারা ভাবছে আমরাই সেরা খেলোয়াড়’

১১

৩০ এপ্রিল: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

১২

হাসিনার ভুল সিদ্ধান্তেই চট্টগ্রাম ডুবেছে: চসিক মেয়র

১৩

চট্টগ্রামের জলাবদ্ধতার কারণে প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ

১৪

মানবাধিকারে মঞ্জুর হোসেন ঈসাসহ ১০ জনের স্বীকৃতি

১৫

প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন কর্পোরেশনের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

১৬

বিএনপির সঙ্গে ইইউ প্রতিনিধি দলের সাক্ষাৎ

১৭

চট্টগ্রামে আবাসিক হোটেলে অভিযান, ১১ নারী-পুরুষ আটক

১৮

কোস্ট গার্ডে ১০ হাজার নতুন নিয়োগ দেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

প্রিজনভ্যান দুর্ঘটনায় আহত সাবেক প্রতিমন্ত্রী পলক

২০

Design & Developed by: BD IT HOST