চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ শুক্রবার

সৌদি আরবে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে দেশটিতে ১৪৪৭ হিজরি সনের রমজান মাস ৩০ দিনে শেষ হচ্ছে। আর আগামী শুক্রবার পবিত্র ঈদুল ফিতর উদযাপন করবেন সৌদিবাসী।খবরে বলা হয়েছে, সৌদি আরব ঘোষণা করেছে যে শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। অর্থাৎ দেশটিতে ২০ মার্চ শুক্রবার হবে ঈদুল ফিতর।

 

আরবি বর্ষপঞ্জিকা অনুযায়ী, রমজান নবম মাস ও শাওয়াল দশম মাস। শাওয়াল মাসের প্রথম দিন ঈদুল ফিতর উদযাপিত হয়।

 

এর আগে, ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করে তুরস্ক, সিঙ্গাপুর ও অস্ট্রেলিয়া।

 

তুর্কি সরকার জানায়, শুক্রবার ঈদুল ফিতর উদযাপিত হবে। বৃহস্পতিবার তুরস্ক ও অন্যান্য অঞ্চল থেকে শাওয়ালের চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনার যে ইঙ্গিত জ্যোতির্বিজ্ঞানীরা দিয়েছেন, তার ভিত্তিতে এ তারিখ ঘোষণা করা হয়েছে।

 

একই সঙ্গে সিঙ্গাপুরে ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করা হয়েছে। খালিজ টাইমসের প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার দেশটিতে চাঁদ দেখার সম্ভাবনা না থাকায় আগামী শনিবার সেখানে ঈদ উদযাপিত হবে বলে ঘোষণা দিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

 

আর অস্ট্রেলিয়ার রাষ্ট্রীয় সংস্থা ‘অস্ট্রেলিয়ান ফতোয়া কাউন্সিল’ এক আনুষ্ঠানিক বিবৃতিতে নিশ্চিত করেছে, আগামী শুক্রবার অস্ট্রেলিয়াজুড়ে উদযাপিত হবে মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পল্টি দেওয়ার অভ্যাস আমার নেই: সাকিব

৪ বিভাগে ভারি বর্ষণের আভাস

বাংলাদেশ–ভারতের ইতিবাচক সম্পর্ক ধরে রাখতে শ্রদ্ধাবোধ থাকা জরুরি

হাইব্রিড-ইভি গাড়িতে শুল্ক কমানোর দাবি বারভিডার

ছাত্রদলের একযোগে ২৯ কমিটি ঘোষণা

চট্টগ্রামে ৩ হাজার পিস ইয়াবাসহ এনসিপিকর্মী গ্রেপ্তার

সিলেট পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আজ সিলেট যাচ্ছেন প্রধানমন্ত্রী

ইসরাইলের বিমান হামলায় লেবাননে ১২ জন নিহত

আজ মহান মে দিবস

১০

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি সরকার কি বাতিল করবে?

১১

ডিসি সম্মেলন শুরু ৩ মে

১২

সাঈদীর যে স্মৃতি স্মরণ করে আবেগঘন বার্তা দিলেন মাসুদ সাঈদী

১৩

নারী-পুরুষের সমান মজুরি নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী

১৪

সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি) নির্বাচন ২০২৬, বৈধ প্রার্থীদের নাম ঘোষণা

১৫

জামিন পেলেন ৭ই মার্চের ভাষণ বাজানো সেই ইমি

১৬

‘৫ মিনিটে গোল দিয়ে তারা ভাবছে আমরাই সেরা খেলোয়াড়’

১৭

৩০ এপ্রিল: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

১৮

হাসিনার ভুল সিদ্ধান্তেই চট্টগ্রাম ডুবেছে: চসিক মেয়র

১৯

চট্টগ্রামের জলাবদ্ধতার কারণে প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ

২০

Design & Developed by: BD IT HOST