স্টাফঃ রিপোর্টার ঈশ্বরদী, পাবনা
১০ মে ২০২৬, ১১:১২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঈশ্বরদীর জয়নগর শিমুলতলা লিচু বাজারে উঠতে শুরু করেছে আগাম দেশীয় (মোজাফ্ফর) প্রজাতির সুস্বাদু লিচু

 

শনিবার (৯ মে) সকালে বাজার ঘুরে দেখা যায়, অল্প পরিমাণে লিচু নিয়ে কয়েকজন বিক্রেতা বাজারে এসেছেন। তবে এখনও পাইকারি ক্রেতার উপস্থিতি কম থাকায় বিক্রেতাদের প্রত্যাশিত দামের চেয়েও কিছুটা কম দামে লিচু বিক্রি করতে হচ্ছে। বর্তমানে প্রতি হাজার লিচু ১৬০০ থেকে ২০০০ টাকায় বিক্রি হচ্ছে।

 

লিচুর মৌসুমের শুরুতেই বাজারে প্রাণচাঞ্চল্যের আভাস মিললেও পুরোপুরি জমে উঠতে আরও কয়েকদিন সময় লাগবে বলে জানিয়েছেন লিচু আড়তদার আবু তাহের। তিনি বলেন, “আর কয়েক দিনের মধ্যেই দেশীয় লিচুর পাশাপাশি বাজারে বোম্বে লিচু উঠতে শুরু করবে। তখন দেশের বিভিন্ন জেলা থেকে পাইকাররা আসবেন এবং প্রতিবছরের মতো শিমুলতলা লিচু বাজার জমজমাট হয়ে উঠবে।”

 

স্থানীয় লিচু চাষি সুলতান মাহমুদ জানান, তার বেশ কয়েকটি লিচুর বাগান রয়েছে। বাগানে আগাম দেশীয় জাতের পাশাপাশি বোম্বে লিচুও রয়েছে। তিনি বলেন, “দেশীয় লিচু ইতোমধ্যে পাকতে শুরু করেছে। এবার আবহাওয়া অনুকূলে থাকায় লিচুর মান খুব ভালো হয়েছে। ফলনও গত বছরের তুলনায় বেশি হওয়ায় দাম কিছুটা কম থাকতে পারে।”

 

তিনি আরও বলেন, “বর্তমান আবহাওয়া অব্যাহত থাকলে লিচুর ফলন বিপর্যয়ের কোনো আশঙ্কা নেই। কৃষকরা ভালো ফলন পেয়ে লাভবান হবেন বলে আশা করছি।”

অন্যদিকে লিচু চাষি রিয়াজুল ইসলাম জুয়েল জানান, প্রতি বছরের মতো এবারও তিনি কয়েকটি লিচু বাগান কিনেছেন। তিনি বলেন, “এবার গাছে প্রচুর লিচু এসেছে। আবহাওয়াও ভালো থাকায় ফলন অনেক ভালো হয়েছে। বাজার পরিস্থিতি অনুকূলে থাকলে কৃষকরা ভালো দামে লিচু বিক্রি করতে পারবেন।”

 

ঈশ্বরদীর শিমুলতলা লিচু বাজার শুধু একটি বেচাকেনার স্থান নয়, এটি এ অঞ্চলের অর্থনীতি ও ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। মৌসুমের শুরুতেই লিচুর সুবাসে মুখর হয়ে উঠেছে বাজার এলাকা। এখন শুধু অপেক্ষা পুরো মৌসুমজুড়ে জমজমাট বেচাকেনা আর কৃষকদের হাসিমুখ দেখার।

See also  পণ্য খালাসে সময় ও খরচ কমাতে সমন্বিত পরিকল্পনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পণ্য খালাসে সময় ও খরচ কমাতে সমন্বিত পরিকল্পনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর

১

কোনো শিশুই শিক্ষার বাইরে থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী

২

ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময়

৩

বাবার স্বপ্ন পূরণে ২২ বছর অপেক্ষা করতে হয়েছে: গণপূর্তমন্ত্রী

৪

ঢাকায় মেটার অফিস খোলা নিয়ে সুখবর দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

৫

ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে খলিলুর রহমানের সৌজন্য সাক্ষাৎ

৬

দূরপাল্লায় ৮ পয়সা, সিটি সার্ভিসে ১০ পয়সা বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব

৭

‘মড়ার উপর খাঁড়ার ঘা’

৮

বাংলাদেশকে কুষ্ঠমুক্ত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: স্বাস্থ্যমন্ত্রী

৯

পরিবেশ ও জনস্বাস্থ্যকে পৃথকভাবে দেখার সুযোগ নেই: পরিবেশমন্ত্রী

১০

কাইল্ল্যা ফারুক মাদক কারবারিদের গডফাদার ছিলেন

১১

ঢাকার সাবেক পুলিশ সুপার আসাদুজ্জামান চাকরি থেকে বরখাস্ত

১২

বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম

১৩

জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি)-এর অষ্টম প্রতিষ্ঠা বার্ষিকী

১৪

চীনা যুদ্ধজাহাজ পরিদর্শন করলেন প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনীর প্রধান

১৫

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান তারেক রহমানের

১৬

শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো দলের পক্ষপাত নয়: ববি হাজ্জাজ

১৭

সাংবাদিক পরিষদের অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকীতে কামরুল ইসলাম

১৮

নির্জন পাহাড়ে অপ্রতিমের মরদেহ, এরপর ঘটেছিল আরও এক নির্মমতা

১৯

পরীক্ষায় চ্যাটজিপিটি ব্যবহার করে ধরা পড়ার পর শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST