পুলিশ সুপার জনাব মোঃ ছুফি উল্লাহ স্যারের নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম এন্ড অপস ) জনাব মোঃ রেজিনূর রহমান স্যারের তত্ত্বাবধানে ওসি ডিবি জনাব মোঃ রাশিদুল ইসলাম এর সরাসরি নেতৃত্বে এস আই বেনু রয় পিপিএম, এস আই মোঃ জাকারিয়া মাসুদ ওএসআই মহিদুল ইসলামের সমন্বয়ে জেলা গোয়েন্দা (ডিবি), পাবনা র একটি চৌকস টিম, বিশেষ অভিযানে আটঘরিয়া থানাধীন দেবত্তর বাজার এলাকা হতে অনলাইন জুয়ার সঙ্গে জড়িত একটি চক্রের ৫ সদস্যকে আটক করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে ১৯/০৫/২০২৬ খ্রিঃ রাত আনুমানিক ২০:২০ ঘটিকায় ডিবি পুলিশের একটি দল দেবত্তর বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় আসামিরা পালানোর চেষ্টা করলে পুলিশ তাদের আটক করতে সক্ষম হয়।
আটককৃতদের কাছ থেকে মোট ০৬টি স্মার্ট মোবাইল ফোন উদ্ধার করা হয়। জব্দকৃত মোবাইল ফোনসমূহে বিভিন্ন অনলাইন জুয়ার অ্যাপস ও ওয়েবসাইট যেমন Linebet, 1XBET, CK44, 777Jaya, Melbet, NAGAD88, KriKya11সহ একাধিক জুয়ার প্ল্যাটফর্মে সক্রিয় আইডি ও লেনদেনের তথ্য পাওয়া যায়। এছাড়াও বিভিন্ন ই-ট্রানজেকশন অ্যাপসের মাধ্যমে অর্থ লেনদেনের তথ্য-উপাত্ত উদ্ধার করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটককৃতরা পরস্পর যোগসাজশে ডিজিটাল ডিভাইস ও অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে তরুণ সমাজের মধ্যে অনলাইন জুয়া বিস্তার, জুয়ার আইডি খোলা এবং অর্থ লেনদেনের কার্যক্রম পরিচালনা করে আসছিল।
উদ্ধারকৃত আলামত জব্দপূর্বক আটককৃতদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইন, ২০২৬ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST