স্টাফ রিপোর্টার
২৯ মে ২০২৬, ২:১৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভারতের মানুষ যেভাবে ইসরাইলকে সমর্থন করে, তা ‘পাগলামির পর্যায়ে’: নেতানিয়াহু

ভারতে ইসরাইলের প্রতি জনসমর্থনকে ‘পাগলামির পর্যায়ের’ বলে বর্ণনা করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বৃহস্পতিবার পশ্চিম তীরে এক সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় তিনি ভারতকে ‘বিশাল শক্তি’ হিসেবে উল্লেখ করেন এবং দুই দেশের মধ্যে এক ‘অনন্য সম্পর্কের’ কথা তুলে ধরেন।

 

নেতানিয়াহু বলেন, ‘বিশ্বের অনেক জায়গায় আমাদের বৈধতা নিয়ে সমস্যা আছে, কিন্তু ভারতে নেই।’ তিনি আরও দাবি করেন, অন্য যেকোনো দেশের তুলনায় ভারত থেকেই তার সবচেয়ে বেশি অনুসরণকারী রয়েছেন।

 

নেতানিয়াহু ভারতে নিজের জনপ্রিয়তা নিয়ে এবারই প্রথম গর্ব করেননি, আগেও করেছেন। সিবিএস নিউজের ‘৬০ মিনিটস’ অনুষ্ঠানে তিনি আগেও বলেছিলেন, ১৪০ কোটি মানুষের দেশ ভারতে ইসরাইল খুবই জনপ্রিয়।

 

২০১৮ সালে স্ত্রী সারাকে নিয়ে নয়াদিল্লি সফরের স্মৃতি টেনে তিনি সেই সফরকে ‘ভালোবাসার উৎসব’ বলে অভিহিত করেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ইসরাইল সফর প্রসঙ্গেও তিনি বলেন, সেখানে মোদিকে অনেক ভালোবাসা দিয়ে বরণ করা হয়েছিল।

 

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে যখন ইসরাইলের জনপ্রিয়তা ক্রমশ কমছে, তখন নেতানিয়াহু ভারতের সঙ্গে সম্পর্ককে বিশেষভাবে গুরুত্ব দিয়ে তুলে ধরছেন বলে বিশ্লেষকদের পর্যবেক্ষণ।

Facebook Comments Box
See also  দূরপাল্লায় ৮ পয়সা, সিটি সার্ভিসে ১০ পয়সা বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পণ্য খালাসে সময় ও খরচ কমাতে সমন্বিত পরিকল্পনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর

কোনো শিশুই শিক্ষার বাইরে থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী

ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময়

বাবার স্বপ্ন পূরণে ২২ বছর অপেক্ষা করতে হয়েছে: গণপূর্তমন্ত্রী

ঢাকায় মেটার অফিস খোলা নিয়ে সুখবর দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে খলিলুর রহমানের সৌজন্য সাক্ষাৎ

দূরপাল্লায় ৮ পয়সা, সিটি সার্ভিসে ১০ পয়সা বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব

‘মড়ার উপর খাঁড়ার ঘা’

বাংলাদেশকে কুষ্ঠমুক্ত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: স্বাস্থ্যমন্ত্রী

পরিবেশ ও জনস্বাস্থ্যকে পৃথকভাবে দেখার সুযোগ নেই: পরিবেশমন্ত্রী

১০

কাইল্ল্যা ফারুক মাদক কারবারিদের গডফাদার ছিলেন

১১

ঢাকার সাবেক পুলিশ সুপার আসাদুজ্জামান চাকরি থেকে বরখাস্ত

১২

বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম

১৩

জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি)-এর অষ্টম প্রতিষ্ঠা বার্ষিকী

১৪

চীনা যুদ্ধজাহাজ পরিদর্শন করলেন প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনীর প্রধান

১৫

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান তারেক রহমানের

১৬

শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো দলের পক্ষপাত নয়: ববি হাজ্জাজ

১৭

সাংবাদিক পরিষদের অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকীতে কামরুল ইসলাম

১৮

নির্জন পাহাড়ে অপ্রতিমের মরদেহ, এরপর ঘটেছিল আরও এক নির্মমতা

১৯

পরীক্ষায় চ্যাটজিপিটি ব্যবহার করে ধরা পড়ার পর শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST