স্টাফ রিপোর্টার
৩ জুন ২০২৬, ৯:১৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ, পাহাড়ের রাজনৈতিক অঙ্গনে নতুন উত্তাপ

মন্ত্রী দীপেন দেওয়ানের আকস্মিক পদত্যাগ পাহাড়ের রাজনৈতিক অঙ্গনে নতুন করে বিতর্ক ও উত্তাপ ছড়িয়েছে। প্রতিবাদ ও বিক্ষোভ ছড়িয়েছে রাজপথে। ফের মাথাচাড়া দিয়ে উঠেছে রাঙামাটি জেলা বিএনপির অভ্যন্তরীণ দলীয় কোন্দল, যদিও তা সঠিক নয় বলে দাবি দীপেন বিরোধীদের।

 

সোমবার (১ জুন) শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে প্রধানমন্ত্রী বরাবর সরাসরি পদত্যাগপত্র জমা দেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী দীপেন দেওয়ান।

 

এর পরপরই গত দুই দিন ধরে বিষয়টি রাঙামাটিসহ তিন পার্বত্য জেলায় আলোচনা, সমালোচনা ও পর্যালোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। তোলপাড় করেছে পাহাড়ের রাজনৈতিক অঙ্গনকে। তার পদত্যাগের নেপথ্যে বিভিন্ন মহল থেকে উঠে আসে ব্যাপক আলোচনা, নানা গুঞ্জন, বিতর্ক, কৌতূহল ও প্রশ্ন। জনমনে দেখা দিয়েছে মিশ্র ও ক্ষুব্ধ প্রতিক্রিয়া।

 

দেখা যায়, দীপেনের মন্ত্রিত্ব ছাড়ার বিষয়টি সহজে মেনে নিতে পারছেন না তার অনুসারী ও দলের স্থানীয় বড় অংশের নেতাকর্মীরা। তারা দীপেনের মন্ত্রিত্ব পুনর্বহালের দাবিতে ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোড়ন তুলেছেন। উঠেছে ক্ষোভ ও বিক্ষোভের ঝড়। আন্দোলন গড়িয়েছে রাজপথে। কেউ বলছেন ক্ষমতার দ্বন্দ্ব, নিজ দলীয় বিরোধীদের ষড়যন্ত্র ও তার ওপর অযাচিত হস্তক্ষেপের কারণে মন্ত্রিত্ব ছাড়তে বাধ্য হয়েছেন দীপেন।

 

আবার কেউ বলছেন, বিষয়টি শারীরিক জটিলতা নয়- মন্ত্রণালয় পরিচালনার কর্তৃত্ব, তিন পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন ও রাঙামাটি জেলা বিএনপি রাজনীতির নিয়ন্ত্রণ নিতে দলের কিছু মহলের ষড়যন্ত্রে তার কাছ থেকে ক্ষমতা কেড়ে নেওয়া হয়েছে। এসব বিষয় এখন পাহাড়ে সবচেয়ে বেশি আলোচনার বস্তু।

 

সরকারের সংশ্লিষ্ট সূত্রে বলা হয়েছে, পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। সোমবার (১ জুন) সন্ধ্যায় এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

 

মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগপত্র রাষ্ট্রপতি কর্তৃক গৃহীত হয়েছে। এ পদত্যাগপত্র অবিলম্বে কার্যকর হবে।

See also  দূরপাল্লায় ৮ পয়সা, সিটি সার্ভিসে ১০ পয়সা বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব

 

এছাড়া পার্বত্য চট্টগ্রাম চুক্তি অনুযায়ী, উপজাতীয়দের মধ্য থেকে নতুন কোনো মন্ত্রী নিয়োগ না হওয়া পর্যন্ত পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়টি প্রধানমন্ত্রীর অধীনেই থাকবে বলে জানা যায়।

 

বিএনপির জাতীয় কার্যনির্বাহী কমিটির ধর্মবিষয়ক সহ-সম্পাদক দীপেন দেওয়ান ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯-পার্বত্য রাঙামাটি আসন থেকে সারা দেশে সবচেয়ে বেশি ভোটের ব্যবধানে ২ লাখ ১ হাজার ৮৪৪ ভোট পেয়ে সংসদ-সদস্য নির্বাচিত হয়েছেন। প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হয়ে পূর্ণমন্ত্রী হন তিনি। ১৭ ফেব্রুয়ারি সংসদ-সদস্য ও মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করে ১৮ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের দাপ্তরিক কাজে যোগ দেন।

 

বর্তমান বিএনপি সরকারের মাত্র সাড়ে তিন মাসের মাথায় দীপেন দেওয়ান পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রীর পদ ছাড়ায় ক্ষোভ ও হতাশায় তার অনুসারী ও দলের স্থানীয় নেতাকর্মীসহ বিভিন্ন মহল। তার পদত্যাগপত্র প্রত্যাহার ও পুনর্বহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ করছেন অনুসারীরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পণ্য খালাসে সময় ও খরচ কমাতে সমন্বিত পরিকল্পনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর

১

কোনো শিশুই শিক্ষার বাইরে থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী

২

ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময়

৩

বাবার স্বপ্ন পূরণে ২২ বছর অপেক্ষা করতে হয়েছে: গণপূর্তমন্ত্রী

৪

ঢাকায় মেটার অফিস খোলা নিয়ে সুখবর দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

৫

ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে খলিলুর রহমানের সৌজন্য সাক্ষাৎ

৬

দূরপাল্লায় ৮ পয়সা, সিটি সার্ভিসে ১০ পয়সা বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব

৭

‘মড়ার উপর খাঁড়ার ঘা’

৮

বাংলাদেশকে কুষ্ঠমুক্ত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: স্বাস্থ্যমন্ত্রী

৯

পরিবেশ ও জনস্বাস্থ্যকে পৃথকভাবে দেখার সুযোগ নেই: পরিবেশমন্ত্রী

১০

কাইল্ল্যা ফারুক মাদক কারবারিদের গডফাদার ছিলেন

১১

ঢাকার সাবেক পুলিশ সুপার আসাদুজ্জামান চাকরি থেকে বরখাস্ত

১২

বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম

১৩

জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি)-এর অষ্টম প্রতিষ্ঠা বার্ষিকী

১৪

চীনা যুদ্ধজাহাজ পরিদর্শন করলেন প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনীর প্রধান

১৫

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান তারেক রহমানের

১৬

শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো দলের পক্ষপাত নয়: ববি হাজ্জাজ

১৭

সাংবাদিক পরিষদের অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকীতে কামরুল ইসলাম

১৮

নির্জন পাহাড়ে অপ্রতিমের মরদেহ, এরপর ঘটেছিল আরও এক নির্মমতা

১৯

পরীক্ষায় চ্যাটজিপিটি ব্যবহার করে ধরা পড়ার পর শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST