
গত ২৪ মার্চ G24 News-এ কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সার্বিক পরিস্থিতি নিয়ে সংবাদ প্রকাশের পর ২৬ মার্চ হঠাৎ করেই সেখানে উপস্থিত হন নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম। এ সময় তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করেন এবং ভর্তি রোগীদের খোঁজখবর নেন। রোগীদের সঙ্গে সরাসরি কথা বলে তাদের চিকিৎসা সেবা, ওষুধপ্রাপ্তি ও অন্যান্য সুবিধা সম্পর্কে জানতে চান। অনেক রোগী তার কাছে নিজেদের অভিজ্ঞতার কথা তুলে ধরেন। সংসদ সদস্য হাসপাতালের সার্বিক কার্যক্রম ঘুরে দেখেন এবং উপস্থিত চিকিৎসক, নার্স ও কর্মচারীদের সঙ্গে কথা বলেন। তিনি সেবা প্রদানের মান বজায় রাখা এবং রোগীদের সঙ্গে মানবিক আচরণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। পরিদর্শনকালে তিনি স্পষ্টভাবে জানান, স্বাস্থ্যসেবা একটি মৌলিক অধিকার এবং এখানে কোনো ধরনের অব্যবস্থাপনা সহ্য করা হবে না। এ বিষয়ে...
Developed by BDITHOST