কামরুল ইসলাম
২৭ ফেব্রুয়ারী ২০২৬, ৯:৩৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

অনুমতি ছাড়া শিক্ষকরা অন্য পেশায় জড়িত থাকলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা অনুমতি না নিয়ে অন্য পেশায় জড়িত থাকলে তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

 

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকালে চাঁদপুরের কচুয়া উপজেলা পরিষদে আইন শৃঙ্খলা ও উন্নয়ন সভায় যোগ দেওয়ার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

 

তিনি বলেন, শিক্ষকতা একটি মহান ও দায়িত্বশীল পেশা। শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে হলে শিক্ষকদের পুরো সময় ও মনোযোগ শিক্ষাপ্রতিষ্ঠানের কার্যক্রমে দিতে হবে। সরকারি বিধিমালা লঙ্ঘন করে কেউ যদি অন্য পেশায় সম্পৃক্ত হন, তবে তা শিক্ষা ব্যবস্থার জন্য ক্ষতিকর হতে পারে।

 

সাংবাদিকদের উদ্দেশে মন্ত্রী বলেন, জাতির দর্পণ হিসেবে আপনারা গণমাধ্যমে বিষয়টি তুলে ধরবেন। এতে আমাদের ব্যবস্থা নিতে সহজ হবে।

 

কারিগরি শিক্ষা ব্যবস্থা প্রসঙ্গে তিনি বলেন, বিগত সরকার পর্যাপ্ত শিক্ষক নিয়োগ দেয়নি। দুই-চার মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শুরু হবে।

 

এর আগে শিক্ষামন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান উপজেলা প্রশাসন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নেতারা। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান রাসেল, এসিল্যান্ড আবু নাছির, উপজেলা বিএনপি সভাপতি খাইরুল আবেদীন স্বপন, কচুয়া উপজেলা উত্তর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মিয়াজী, উপজেলা যুবদলের সভাপতি আব্দুস সালাম শান্ত, সাধারণ সম্পাদক হাবিবুন নবী সুমন, উপজেলা যুবদলের সদস্যসচিব অ্যাডভোকেট মাসুদ প্রধানীয়াসহ দলীয় নেতাকর্মী ও প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
See also  তুরাগে ছাত্রলীগের সাত নেতা-কর্মীর লাশ ভাসার খবর ভিত্তিহীন: পুলিশ

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তুরাগে ছাত্রলীগের সাত নেতা-কর্মীর লাশ ভাসার খবর ভিত্তিহীন: পুলিশ

জামায়াত এমপির ঐচ্ছিক অনুদানে মেয়ের নাম, দিলেন ব্যাখ্যা

‘ইংলিশ পরীক্ষার’ আগে পানামা ক্যাম্পে হাতাহাতি

হাসপাতালের অনৈতিক বাণিজ্য বন্ধে দুই স্বাস্থ্য কর্মকর্তাকে চিঠি হুইপ নিজানের

কুমিল্লায় বিপুল পরিমাণ নকল ওষুধ জব্দ, গ্রেফতার ১

তুরাগে পিকনিক করতে গিয়ে ট্রলার থেকে পড়ে কিশোরের মৃত্যু

বিশ্বকাপের নকআউট নিশ্চিত করল আরও পাঁচ দল

রাজধানীর কাঁটাবনে ১৪ তলা ভবনে অগ্নিকাণ্ডে ২ জনের মৃত্যু

৬০ কিমি বেগে ঝড় বয়ে যেতে পারে

সংস্কার ও সুশাসনের প্রত্যাশা পূরণ করতে পারেনি সরকার: জামায়াত আমির

১০

ভেনেজুয়েলায় ভূমিকম্পে হতাহতের ঘটনায় প্রধানমন্ত্রীর শোক

১১

‘অন্যায্য শাসনের বিরুদ্ধে আশুরা আমাদের প্রেরণা’

১২

পরাজয়ে একটি ভুলকেই দায়ী করলেন জার্মান কোচ

১৩

চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক শুক্রবার

১৪

আটঘরিয়ায় প্রধান শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদে মানববন্ধন

১৫

চীনের সঙ্গে গভীর শিল্প অংশীদারত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী

১৬

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

১৭

তারেক রহমানের নির্দেশে ঈশ্বরদীতে বৃক্ষরোপণ কর্মসূচি

১৮

গ্রেপ্তারের পরদিন কারাগারে মারা গেলেন চট্টগ্রামের যুবলীগ নেতা

১৯

কৃষক কার্ড নিয়ে ভাইরাল টাঙ্গাইলের সেই কবির হোসেন মারা গেছেন

২০

Design & Developed by: BD IT HOST