নওগাঁ প্রতিনিধি : জুলেখা খাতুন স্মরনী
৪ জুলাই ২০২৬, ৯:০৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নওগাঁর পোরশায় এইচএসসি পরীক্ষায় প্রক্সি দিতে এসে আটক ২

নওগাঁর পোরশা সরকারি কলেজ কেন্দ্রের এইচএসসি বাংলা প্রথমপত্র পরীক্ষায় প্রক্সি পরীক্ষার্থী হিসেবে পরীক্ষা দিতে এসে এক যুবক এবং মূল পরীক্ষার্থীকে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

শনিবার (৪ জুলাই) বাংলা প্রথমপত্র পরীক্ষা চলাকালে এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, মো. জাহিদ হাসান (২১), পিতা– মো. রেজাউল সরদার, গ্রাম বারিন্দা, থানা পোরশা, জেলা নওগাঁর প্রবেশপত্র ব্যবহার করে তার বন্ধু শ্রী বিপ্লব বর্মন (২১), পিতা– শ্রী সময় বর্মন, গ্রাম গাঙ্গুরিয়া দেওনাপাড়া, থানা পোরশা, জেলা নওগাঁ পরীক্ষায় অংশ নেন।

পরীক্ষা চলাকালে দায়িত্বরত শিক্ষক পরীক্ষার্থীকে সন্দেহ করে তার পরিচয় জানতে চাইলে তিনি সন্তোষজনক উত্তর দিতে ব্যর্থ হন। পরে বিষয়টি কেন্দ্রে দায়িত্ব পালনরত এসআই (নিরস্ত্র) মো. জিয়াউর রহমানকে জানানো হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিপ্লব বর্মন স্বীকার করেন যে, তিনি তার বন্ধু জাহিদ হাসানের পরিবর্তে প্রক্সি পরীক্ষার্থী হিসেবে পরীক্ষায় অংশ নিয়েছেন। পরে পুলিশ ও কেন্দ্র পরিচালনা কমিটির সদস্যদের সহযোগিতায় মোবাইল ফোনে খবর দিলে মূল পরীক্ষার্থী জাহিদ হাসান কেন্দ্রে উপস্থিত হন এবং ঘটনার সত্যতা স্বীকার করেন। এরপর তাকেও আটক করা হয়।

ঘটনার খবর পেয়ে কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. নাবিলা ফেরদৌস, সহকারী কমিশনার (ভূমি), পোরশা উপস্থিত হয়ে সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে পাবলিক পরীক্ষা (অপরাধ) আইন, ২০১৮-এর ৩(ক) ও ১৩ ধারায় উভয়কে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

সাজাপ্রাপ্ত দুই আসামিকে পুলিশি প্রহরায় নওগাঁ জেলা কারাগারে পাঠানো হয়েছে।

Facebook Comments Box
See also  পরিবেশ ও জনস্বাস্থ্যকে পৃথকভাবে দেখার সুযোগ নেই: পরিবেশমন্ত্রী

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পণ্য খালাসে সময় ও খরচ কমাতে সমন্বিত পরিকল্পনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর

কোনো শিশুই শিক্ষার বাইরে থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী

ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময়

বাবার স্বপ্ন পূরণে ২২ বছর অপেক্ষা করতে হয়েছে: গণপূর্তমন্ত্রী

ঢাকায় মেটার অফিস খোলা নিয়ে সুখবর দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে খলিলুর রহমানের সৌজন্য সাক্ষাৎ

দূরপাল্লায় ৮ পয়সা, সিটি সার্ভিসে ১০ পয়সা বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব

‘মড়ার উপর খাঁড়ার ঘা’

বাংলাদেশকে কুষ্ঠমুক্ত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: স্বাস্থ্যমন্ত্রী

পরিবেশ ও জনস্বাস্থ্যকে পৃথকভাবে দেখার সুযোগ নেই: পরিবেশমন্ত্রী

১০

কাইল্ল্যা ফারুক মাদক কারবারিদের গডফাদার ছিলেন

১১

ঢাকার সাবেক পুলিশ সুপার আসাদুজ্জামান চাকরি থেকে বরখাস্ত

১২

বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম

১৩

জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি)-এর অষ্টম প্রতিষ্ঠা বার্ষিকী

১৪

চীনা যুদ্ধজাহাজ পরিদর্শন করলেন প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনীর প্রধান

১৫

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান তারেক রহমানের

১৬

শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো দলের পক্ষপাত নয়: ববি হাজ্জাজ

১৭

সাংবাদিক পরিষদের অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকীতে কামরুল ইসলাম

১৮

নির্জন পাহাড়ে অপ্রতিমের মরদেহ, এরপর ঘটেছিল আরও এক নির্মমতা

১৯

পরীক্ষায় চ্যাটজিপিটি ব্যবহার করে ধরা পড়ার পর শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST