মনিরুজ্জামান মনির : শেরপুর 
২১ এপ্রিল ২০২৬, ৩:২৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নালিতাবাড়ীতে পুত্রবধূ ধর্ষণের অভিযোগে শ্বশুর গ্রেফতার

 

নিজের পুত্রবধূকে (২২) ধর্ষণের অভিযোগে আব্দুল ওয়াহাব (৬০) নামে এক শ্বশুরকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে চট্টগ্রাম শহরের চান্দগাঁও এলাকা থেকে র‌্যাব ও পুলিশের যৌথ চেষ্টায় তাকে গ্রেফতার করা হয়। এর আগে গত ১১ এপ্রিল ধর্ষণের ঘটনায় গত ১৪ এপ্রিল নালিতাবাড়ী থানায় মামলাটি দায়ের করেন ভুক্তভোগী পুত্রবধূ নিজেই।

 

পুলিশ জানায়, রসাইতলা গ্রামের আব্দুল ওয়াহাব এর ছেলে সাইফুল ইসলাম শারিরিক প্রতিবন্ধী হওয়ায় ভিক্ষাবৃত্তি করে বেড়ান। গত শনিবার (১১ এপ্রিল) দুপুর দেড়টার দিকে ছেলে সাইফুল ইসলাম বাড়িতে না থাকায় পুত্রবধূ সুবেদা বেগমকে বড় ছেলে জামালের ঘরে ডেকে নিয়ে অপকর্মে লিপ্ত হন আব্দুল ওয়াহাব। এসময় আপত্তিকর অবস্থায় প্রতিবেশি এক নারী দেখে ফেললে মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে। পরে আশপাশের লোকজন ঘটনাস্থলে এসে আব্দুল ওয়াহাবকে আটক করে। তবে এসময় শ্বশুর ওয়াহাব কৌশলে পালিয়ে যায়।

 

পরে মঙ্গলবার (১৪ এপ্রিল) পুত্রবধূ বাদী হয়ে নালিতাবাড়ী থানায় মামলা দায়ের করেন। মামলার পর পুলিশ ও র‌্যাবের যৌথ প্রচেষ্টায় অভিযুক্ত শ্বশুর আব্দুল ওয়াহাবকে গ্রেফতার করা হয়। দীর্ঘদিন যাবত শ্বশুর ওই পুত্রবধূর সাথে অনৈতিক কর্মকাণ্ড চালিয়ে আসছিল বলে জানান এলাকাবাসী।

 

থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুজ্জামান ও মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই চন্দন সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

Facebook Comments Box
See also  মুফতি আমির হামজার বিরুদ্ধে পরোয়ানা জারি

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাসের নতুন ভাড়া নির্ধারণ করলো সরকার

জরুরি সভা ডেকেছে ছাত্রদল

বিচারপতি আব্দুল মান্নানকে বিচারিক ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হলো

গণমাধ্যম ও রাজনীতিতে জবাবদিহিতার সংস্কৃতি নিশ্চিত করতে হবে: তথ্যমন্ত্রী

হজে খরচ কমাতে বিমান ভাড়া কমিয়েছে সরকার

সম্মিলিত সাংবাদিক পরিষদের নির্বাচন ২০২৬: সভাপতি পদে মনোনয়ন সংগ্রহ করলেন গোলাম ফারুক মজনু

মোবাইলে ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য বড় সুখবর

বাসভাড়া না বাড়াতে মালিক সমিতির কঠোর নির্দেশ

প্রধানমন্ত্রীর সঙ্গে নোয়াব সদস্যদের বৈঠক

স্বতঃস্ফূর্তভাবে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে: শিক্ষামন্ত্রী

১০

নালিতাবাড়ীতে পুত্রবধূ ধর্ষণের অভিযোগে শ্বশুর গ্রেফতার

১১

নিয়ম ভেঙে পরীক্ষাকেন্দ্রে এমপি

১২

খালেদা জিয়া-কে ‘স্লো পয়জনিং’-এর মাধ্যমে হত্যাচেষ্টার দাবি

১৩

ভূমিকম্পে কেঁপে উঠলো রাজধানীসহ দেশের বিভিন্ন স্থান

১৪

মুফতি আমির হামজার বিরুদ্ধে পরোয়ানা জারি

১৫

২১ এপ্রিল: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

১৬

বন্ধুর কবর খুঁড়তে গিয়ে কবরেই লুটিয়ে পড়ে আরেক বন্ধুর মৃত্যু

১৭

১৮টি দেশে কর্মী পাঠানোর চুক্তি হয়েছে: নুরুল হক

১৮

সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়ন পাওয়া কে এই নাদিয়া পাঠান পাপন

১৯

রেমিট্যান্সে ইতিবাচক ধারা

২০

Design & Developed by: BD IT HOST