নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় তিনটি বিদেশি পি’স্তল, গু’লি, ম্যাগা’জিন ও রেজিস্ট্রেশনবিহীন রয়েল এনফিল্ড মোটরসাইকেলসহ গ্রে’প্তার আব্দুর রাহিমের সঙ্গে জেলা জামায়াতের সেক্রেটারি ও গত নির্বাচনের সংসদ সদস্য প্রার্থী বোরহান উদ্দিনের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ছবিতে তাদের পাশাপাশি দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
এছাড়া গ্রে’প্তার যুবকের সামাজিক যোগাযোগমাধ্যমে জামায়া’তপন্থি বিভিন্ন পোস্টও পাওয়া গেছে বলে জানা গেছে। তবে ওই যুবকের সঙ্গে জামায়াতের কোনো সাংগঠনিক সম্পর্ক নেই বলে দাবি করেছে দলটি।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST