bela
২৭ অক্টোবর ২০২৫, ১১:০৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

অ্যানথ্রাক্স আক্রান্ত গরুর মাংস বিক্রির চেষ্টা, ব্যবসায়ীকে কারাদণ্ড

পিরোজপুর সদর উপজেলার ভাইজোড়া এলাকায় রাতের আঁধারে অ্যানথ্রাক্স আক্রান্ত একটি গরু জবাই করে মাংস বিক্রির চেষ্টা করার অভিযোগে রাজা নামে এক মাংস ব্যবসায়ীকে জরিমানা ও অনাদায়ে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (২৬ অক্টোবর) রাত ১০টার দিকে এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম আল আমীন।

 

দণ্ডপ্রাপ্ত রাজা (৩৫) সদর উপজেলার হরিনা গাজীপুর এলাকার মো. রুস্তম সেখের পুত্র। বর্তমানে তিনি পিরোজপুর পুরাতন বাসস্ট্যান্ড এলাকার রয়েল বেঙ্গল মার্কেটের মাংস বিক্রেতা হিসেবে কাজ করেন।
 
স্থানীয় সূত্রে জানা যায়, রাজার নির্দেশে রাতের অন্ধকারে অ্যানথ্রাক্স আক্রান্ত গরুটি গোপনে জবাই করে মাংস বিক্রির প্রস্তুতি নিচ্ছিলেন কয়েকজন লোক। গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে উপস্থিত গণমাধ্যমকর্মীরা বিষয়টি যাচাই করে প্রশাসনকে অবহিত করেন। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে গিয়ে সত্যতা নিশ্চিত হলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে রাজাকে ২৫ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
 
 
ঘটনাস্থলে উপস্থিত পশু চিকিৎসক ওলিউল্লাহ বলেন, ‘ভোররাতে রাজা আমার সঙ্গে যোগাযোগ করলে আমি গিয়ে গর্ভবতী গরুটির প্রসব করাই। মৃত বাচ্চা প্রসবের পর দেখি মা গরুর একটি পা সম্পূর্ণ পচে গেছে। এটি অ্যানথ্রাক্স আক্রান্ত ছিল এবং কোনোভাবেই এই মাংস মানুষের খাবার উপযোগী নয়।’
 
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস. এম. আল আমীন বলেন, ‘জনস্বাস্থ্য রক্ষায় মাংস কেনাবেচায় সবাইকে সচেতন থাকতে হবে। অসুস্থ বা মৃত পশুর মাংস বিক্রির চেষ্টা করলে প্রশাসন কঠোর ব্যবস্থা নেবে। অ্যানথ্রাক্স আক্রান্ত পশু জবাই ও মাংস বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ। জনস্বাস্থ্য ও নিরাপত্তা রক্ষায় এ ধরনের অপরাধে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে।’
 
পরবর্তীতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে অ্যানথ্রাক্স আক্রান্ত গরুর মাংস আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে মঙ্গলবার চালু হচ্ছে ‘মহিলা বাস সার্ভিস’

“যবিপ্রবির দুই শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ: প্রতিবাদে সরব শিক্ষার্থীরা”

দেশের সব জেলা-উপজেলায় তথ্য কমপ্লেক্স করা হবে: তথ্যমন্ত্রী

ভারি বৃষ্টিপাতসহ আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া

ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, ছাত্রদল নেতাকে অব্যাহতি

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ঝড়ের আভাস

ছাত্রনেতা থেকে ‘মহামান্য’

প্রধানমন্ত্রীর সঙ্গে গণিত অলিম্পিয়াড বিজয়ীদের সৌজন্য সাক্ষাৎ

গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়েই দেশে ফিরলেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী

তিন বছরের মধ্যে আরও ৩ এলএনজি টার্মিনাল করার পরিকল্পনা

১০

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে অ্যানি, স্থানীয় সরকারে সালাহউদ্দিন

১১

রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুলের প্রস্তাবক ও সমর্থক কারা?

১২

হুথিদের সঙ্গে যুদ্ধবিরতির পরিকল্পনা নেই: ইয়েমেন

১৩

হরমুজের ওপর যুক্তরাষ্ট্রের ‘পূর্ণ নিয়ন্ত্রণ’, দাবি ট্রাম্পের

১৪

প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্যোগ, গহীন পাহাড়ে আবারও বাজবে—‘স্কুলঘণ্টা’

১৫

আরেক মামলায় গ্রেফতার সাবেক প্রতিমন্ত্রী ফরহাদের স্ত্রী মোনালিসা

১৬

গোলাম রাব্বানীর ভাই রুহানী যে কারণে পুলিশের চাকরি হারালেন

১৭

হামের উপসর্গে আরও ২ শিশুর প্রাণহানি

১৮

যে কয়টারে পার, উঠায়া নিয়া যাও: শেখ হাসিনা

১৯

প্রধানমন্ত্রীর সঙ্গে ভিসার এশিয়া-প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্টের সাক্ষাৎ

২০

Design & Developed by: BD IT HOST