শেরপুরের সীমান্ত অঞ্চলে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (২৮ জুলাই) ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর একটি বিশেষ টহল দল শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার গজিনী সীমান্ত এলাকায় এ অভিযান পরিচালনা করে।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চালানো এই অভিযানে পরিত্যক্ত অবস্থায় ৩২১ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৪ লাখ ৮১ হাজার ৫০০ (চার লাখ একাশি হাজার পাঁচশত) টাকা।
অভিযানের সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়। এ ঘটনার সাথে জড়িত চিহ্নিত ৫ জন পলাতক আসামির বিরুদ্ধে ঝিনাইগাতী থানায় মামলা দায়েরের আইনি প্রক্রিয়া চলছে।
ময়মনসিংহ ব্যাটালিয়নের অধিনায়ক জানান, সীমান্ত দিয়ে মাদক ও চোরাচালান বন্ধে বিজিবি সর্বদা জিরো টলারেন্স নীতি বজায় রেখে ২৪ ঘণ্টা সতর্ক অবস্থানে রয়েছে।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST