আইআরএস কর্মকর্তার মেয়েকে ধর্ষণ-হত্যা, বেরিয়ে এল নির্মমতার ৬০ মিনিটের ছক

ভারতের রাজধানী নয়াদিল্লিতে আইআরএস কর্মকর্তার ২২ বছর বয়সী মেয়েকে ধর্ষণ ও হত্যা করা হয়। এর প্রায় আড়াই লাখ রুপি লুটের অভিযোগ উঠেছে গৃহকর্মী হিসেবে কাজ করা এক যুবকের বিরুদ্ধে। পুলিশ জানায়, অভিযুক্ত রাহুল মিনা (১৯) প্রায় আট মাস আগে ওই পরিবারে গৃহকর্মী হিসেবে যোগ দিয়েছিলেন। নানা অভিযোগে তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়। তবে ঘটনার দিন তিনি গোপনে সেই বাড়িতে ঢুকেন।

 

 

বুধবার (২২ এপ্রিল) সকালে দক্ষিণ দিল্লির কাইলাশ হিলস এলাকায় ওই কর্মকর্তার বাসায় ঢুকে একা থাকা তরুণীকে ধর্ষণের পর মোবাইল ফোনের চার্জারের তার দিয়ে নির্মমভাবে শ্বাসরোধে হত্যা করা হয় বলে অভিযোগ পাওয়া যায়। পরে তিনি পোশাক পরিবর্তন করে ঘটনাস্থল থেকে পালিয়ে যান।পুলিশের তথ্য অনুযায়ী, অভিযুক্ত বাড়ির ভেতরের পরিবেশ ও পরিবারের সদস্যদের দৈনন্দিন রুটিন সম্পর্কে আগে থেকেই অবগত ছিলেন। তিনি জানতেন, সকালে পরিবারের সদস্যরা বাইরে থাকবেন এবং ওই সময় তরুণী একাই বাড়িতে থাকবেন। এ সুযোগে তিনি প্রায় ২ থেকে আড়াই লাখ রুপি চুরি করেন।

 

 

সিসিটিভি ফুটেজে দেখা গেছে, সকাল সাড়ে ৬টার দিকে তিনি বাড়িতে প্রবেশ করেন এবং প্রায় এক ঘণ্টা পর সেখান থেকে বেরিয়ে যান। তদন্তে আরও জানা গেছে, রক্তমাখা কাপড় বদলে তিনি বাড়ির অন্য সদস্যের পোশাক পরে পালান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈশ্বরদীর জয়নগর শিমুলতলা লিচু বাজারে উঠতে শুরু করেছে আগাম দেশীয় (মোজাফ্ফর) প্রজাতির সুস্বাদু লিচু

পুলিশের জন্য সুখবর

নৌ নিরাপত্তা সপ্তাহ শুরু হচ্ছে আজ

বিদেশিদের হাতে যাচ্ছে না চট্টগ্রাম বন্দর

মেয়র-চেয়ারম্যান পদে এনসিপির ১০০ প্রার্থীর নাম ঘোষণা আজ

অনলাইন জুয়ার দ্বন্দ্বে ১০ বছরের শিশুকে হত্যা!

থানা থেকে এসি-সোফা সেট নিয়ে যাওয়া সেই ওসি এখন বনানী থানায়

দেশে পৌঁছেছে নাহিদা সুলতানা বৃষ্টির লাশ

মারা গেছেন নেজামে ইসলাম পার্টির আমির সরওয়ার কামাল

আজকের স্বর্ণের দাম: ৯ মে ২০২৬

১০

রাজবাড়ীতে ছাত্রাবাস থেকে এক কলেজ ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার 

১১

মরণোত্তর ডক্টরেট ডিগ্রি পেলেন লিমন-বৃষ্টি

১২

নতুন ৪ থানা বসানোর পরিকল্পনা

১৩

রাজধানীতে ফোম কারখানায় আগুন

১৪

ভাটরা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে জোরালো আলোচনায় শফিকুল ইসলাম

১৫

বায়ুদূষণে আজ শীর্ষে ঢাকা

১৬

দেশের পথে নাহিদা বৃষ্টির লাশ, পৌঁছাবে শনিবার

১৭

হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্র-ইরানের পালটাপালটি হামলা

১৮

কমলো জ্বালানি তেলের দাম

১৯

আয়কর রসিদেই জানানো হবে করের টাকা কোথায় ব্যয় হচ্ছে: তিতুমীর

২০

Design & Developed by: BD IT HOST